Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সর্বাত্মক শাটডাউন

৫৬?- লেখা কার্ড দেখালেন চুয়েট শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯
৫৬?- লেখা কার্ড দেখালেন চুয়েট শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়

নিয়োগের ৫৬ দিনের মাথায় কেন সরানো হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে? সাদা কার্ডে লাল-কালো কালিতে ‘৫৬?’ লিখে সরকারের কাছে এ প্রশ্নের জবাব চেয়েছেন চুয়েটের হাজারো শিক্ষার্থী।

‘প্রতীকী প্রশ্নযাত্রা’ নামে এ কর্মসূচির মধ্য দিয়ে তারা চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ষষ্ঠদিন পার করলেন।

শিক্ষার্থীদের পাশাপাশি আজ রবিবার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে চুয়েট শিক্ষক সমিতি, অফিসারস অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতি। তারাও চুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলামকে চান না।

তাদেরও দাবি, অধ্যাপক সায়েমকে আবার উপাচার্য পদে ফিরিয়ে আনা হোক। সম্মিলিত আন্দোলনে কার্যত আজ থেকে পুরোপুরি অচল হয়ে পড়েছে দেশের অন্যতম শীর্ষ এ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

আন্দোলনের ষষ্ঠদিনে রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে সেখানে অবস্থান নেন। উপাচার্য ভবনেও যথারীতি তালা ঝুলছে। ঘোষিত কর্মবিরতির সমর্থনে সকাল থেকে শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুরে হাজারো শিক্ষার্থী প্রতীকি প্রশ্নযাত্রা কর্মসূচিতে অংশ নেন। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বললেন, আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। তিনি দেশে ফিরেছেন। আশা করি তিনি আমাদের দাবি মেনে নেবেন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের পড়ালেখার ক্ষতি আমরা চাই না। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দ্রুত যেন সায়েম স্যারকে ভিসি পদে পুনর্বহাল করা হয়।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় আকস্মিক এই পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিস্মিত ও হতাশ হন। পরদিন থেকেই ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়। বন্ধ হয়ে যায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

চুয়েটশাটডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে