Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

শহর পরিষ্কারে ৩২০০ কর্মী, তদারকিতে মেয়র

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:৩০
শহর পরিষ্কারে ৩২০০ কর্মী, তদারকিতে মেয়র

শহরে পরিষ্কার কার্যক্রম তদারকিতে মেয়র শাহাদাত। ছবি: আগামীর সময়

ভোরের আলো ফোটার আগেই হাজির পরিচ্ছন্ন কর্মীরা। পশু কোরবানি শুরু হতেই বর্জ্য সরাতে সকাল থেকে ব্যস্ত তারা। প্রাণান্ত চেষ্টা, বর্জ্য যেন ছড়িয়ে না পড়ে। অলিগলি ঘুরে ঘুরে এসব সংগ্রহ করে মূল সড়কে আনছেন তারা।

ঈদুল আজহার সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই পরিচ্ছন্ন কর্মীদের ব্যস্ততা। ঈদের নামাজ আদায় শেষ করেই তাদের কার্যক্রম তদারকিতে নেমে গেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অন্যান্য বছরের চেয়ে বেশ আগেই এবার ভোর থেকে পাড়া-মহল্লা ও সড়কে কোরবানি শুরু হয়। নগরীর ভিআইপি টাওয়ার জামে মসজিদে ঈদের নামাজ শেষ হয় সকাল সাড়ে ৬টায়। এরপরই কাজির দেউড়ি, এস এস খালেদ রোডে বিভিন্ন ভবনের সামনে পশু কোরবানি করতে দেখা গেছে।

সকাল ৮টার দিকে নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে গিয়ে কোরবানি চলতে দেখা গেছে। এর আগেই কোরবানির বর্জ্যের স্তূপ দেখা গেছে সড়কের বিভিন্নস্থানে। দেখা গেছে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতাও।

জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের নামাজ শেষে আশপাশের কয়েক এলাকা ঘুরে সকাল ১০টার দিকে পশ্চিম বাকলিয়ায় যান মেয়র। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

‘বিভিন্ন এলাকায় ঘুরে যেটা দেখলাম, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা জবাইয়ের স্থান থেকে ময়লাগুলো নিয়ে এক জায়গায় স্তূপাকারে রাখছেন। কিছু বর্জ্য জমা হলে সেগুলো ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে দ্রুত জবাইয়ের স্থানটা ক্লিন করে ফেলা হচ্ছে। দুপুর ২টা থেকে আরও বড় পরিসরে কাজ শুরু হবে। আমরা ৬ ঘণ্টা সময় দিয়েছি। অর্থাৎ রাত ৮টার মধ্যে পুরো শহরের ৪১টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হবে’— বললেন সিটি মেয়র।

চসিকের নিজস্ব ৩২০০ জন কর্মী তিনশর বেশি যানবাহন ও ৪১টি বিশেষ গাড়ি নিয়ে বর্জ্য অপসারণে কাজ করছেন।

সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা বললেন, ‘ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডার মিলিয়ে ৩৭৯টি গাড়ি মাঠে আছে। এখন পর্যন্ত কোনো অসুবিধা আমরা দেখছি না। সুন্দরভাবেই বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।’

গত বছরের মতোই এবার কোরবানি হয়েছে, জানালেন তিনি। ‘গত বছর আমরা ১০ হাজার টন বর্জ্য অপসারণের টার্গেট নিয়েছিলাম। ৯ হাজার টনের কিছু বেশি হয়েছিল। এবারও তেমনই হবে বলে আমাদের ধারণা। বৃষ্টি না থাকায় ভালোই কোরবানি হয়েছে।’

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য, এবার নগরী ও জেলা মিলিয়ে সোয়া ৭ লাখের মতো পশু কোরবানির সম্ভাবনা আছে। এর মধ্যে গরু-মহিষ সোয়া ৫ লাখের মতো। ছাগল-ভেড়া মিলিয়ে আরও ২ লাখ কোরবানি হতে পারে। ঈদের এক সপ্তাহ পর এর সুনির্দিষ্ট সংখ্যা তারা প্রকাশ করবেন।

বর্জ্য অপসারণ-সংক্রান্ত যে কোনো বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগের জন্য দামপাড়া অফিসে খোলা হয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ। সেখানে দুটি হটলাইন নম্বর ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টগ্রামকোরবানিবর্জ্য ব্যবস্থাপনাকোরবানির বর্জ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ