Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ইলিশের দেশে ইলিশ এখন বিলাসিতা

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৮:১০
ইলিশের দেশে ইলিশ এখন বিলাসিতা

ইলিশ— আগামীর সময়

টানা ঝড়-বৃষ্টি ও সাগরে দফায় দফায় সতর্কতা সংকেতের কারণে জুলাই মাসজুড়ে বৈরী আবহাওয়ার ধকল পোহাতে হয়েছে উপকূলের জেলেদের। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পর চট্টগ্রামের বাজারগুলোতে ঢুকতে শুরু করেছে বহুল প্রত্যাশিত ইলিশ মাছ। এই ভরা মৌসুমেও চট্টগ্রামের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে 'জাতীয় মাছ ইলিশ'।

ব্যবসায়ীরা জানান, জুলাইজুড়ে সাগর উত্তাল থাকায় ও সাম্প্রতিক বন্যার কারণে জেলেরা ঠিকমতো মাছ আহরণ করতে পারেননি। ফলে বাজারে সব ধরনের মাছের সরবরাহ স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল।

অবশেষে বাজারে নতুন রূপালি ইলিশের দেখা মিললেও এর দামের উত্তাপ যেন কমছেই না। তবে বিক্রেতারা বাজারে সাংবাদিকদের উপস্থিতি টের পেলে ইলিশের দাম যতটা সম্ভব কম হাঁকান। তাদের মতে, সংবাদ মাধ্যমে সঠিক দাম প্রচার হলে সাধারণ ক্রেতা হয়তো বাজারে আসতেই দ্বিধা করবে। তাই ক্রেতারা যাতে বাজারবিমুখ না হন, সেজন্য সাংবাদিক দেখলে ইলিশের দাম নিয়ে কিছুটা কৌশলী হয়ে উঠি।

আরও পড়ুন

গুলির ভয় দেখানো ডেভিড ইমনের পায়ে এখন ডান্ডাবেড়ি

০২ আগস্ট ২০২৬

নগরীর কাজীর দেউড়ি বাজারে বিক্রেতাদের দরদাম অনুযায়ী, সাইজ ও উৎসভেদে ইলিশের দামে রয়েছে তারতম্য। তাদের ভাষ্যমতে, এক কেজি বা তার চেয়ে কিছুটা বেশি ওজনের (১ কেজি ২০০-৩০০ গ্রাম) নোয়াখালী ও লক্ষ্মীপুরের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০০ থেকে ২৩০০ টাকায়। যা কিছুদিন আগে ছিল ২৬০০ থেকে ২৮০০ টাকা। অন্যদিকে পদ্মার অরিজিনাল চাঁদপুরের এক কেজির বেশি ওজনের (১ কেজি ২০০-৩০০ গ্রাম) ইলিশের দাম হাঁকা হচ্ছে সর্বোনিম্ন ২৫০০ টাকা।
আর কেজিতে ২ থেকে ৩টি ধরে এমন ছোট-মাঝারি ইলিশের দাম বিক্রেতাদের মতে ১৫০০ থেকে ১৬০০ টাকা। এছাড়া স্থানীয় 'টং জালের' বা সামুদ্রিক ছোট সাইজের ইলিশ কিছুটা কম দামে মিললেও স্বাদে ও মানে পার্থক্য থাকায় চাঁদপুরের ইলিশেরই চাহিদা বেশি।

মাছ বিক্রেতা মোহাম্মদ শরিফ উদ্দিন জানান, 'দাম কিছুটা কমলে আমাদের কাস্টমার বাড়ে এবং বিক্রিও ভালো হয়। তবে এবার ইলিশের দাম গত বছরের তুলনায় বেশ কিছুটা বেশি।'

বিক্রেতারা কাস্টমার ধরে রাখতে যে দামের হিসেব দিচ্ছেন, বাস্তবে মাছ কিনতে গেলে ক্রেতাদের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন। সাধারণ ক্রেতাদের দাবি, সাংবাদিক দেখে ব্যবসায়ীরা কম বলছেন, বাস্তবে দরদাম করে মাছ কিনতে গেলে প্রতি কেজিতে গুণতে হচ্ছে আরও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি।

চাকরিজীবী শফিকুর রহমান বললেন, ‘একসময় এই ইলিশ আমাদের মতো সাধারণ মানুষের হাতের নাগালেই ছিল। ভরা সিজন এলে ঘরে ঘরে ইলিশের আমেজ লক্ষ্য করা যেতো। কিন্তু এখন বাজারে এসে পকেটের সাথে পণ্যের দামে সমন্বয় রাখা কঠিন হয়ে যাচ্ছে।’

বাজার করতে এসে গৃহিনী তানজিয়া দোলা জানান, ‘ইলিশের দেশে ইলিশ এখন সাধারণ মানুষের অনেকটাই বিলাসিতা। পুরো সিজন মিলে হয়তো এক বা দুইবার ইলিশ কেনার সিদ্ধান্ত নেওয়া যায়। সাগরে ধরা পড়া এতো ইলিশ যায় কোথায়?’

ইলিশচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!