Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে কর্মকর্তার গরুর খামার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৫:০৬
অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে কর্মকর্তার গরুর খামার

অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাত করে এই খামার গড়েছেন অভিযুক্ত কর্মকর্তা। ছবি: রনি দে, আগামীর সময়।

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের এক শাখায় ৪ কোটি ৩৮ লাখ টাকার গরমিলের ঘটনায় এক কর্মকর্তা ও গ্রাহককে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ভল্টের দায়িত্বে থাকা ওই কর্মকর্তা টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছেন গরুর খামার।

অভিযুক্ত কর্মকর্তা হলেন নগরীতে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব করপোরেট শাখার ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন। গ্রেপ্তার অন্যজন ব্যাংকের গ্রাহক জাফর উল্লাহ তানভীর (২৫)।

গত সোমবার এই দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আগেরদিন ব্যাংকের নগদ হিসাবের সঙ্গে ভল্টে রাখা টাকার হিসাবে গরমিল ধরা পড়ায় সামনে আসে এ ঘটনা।

কর্তৃপক্ষের অভিযোগ, কামরুল এক হাজার টাকার নোটের বান্ডিলের ভেতর ১০০ টাকা বা এর চেয়ে কম নোট রেখে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই টাকা দিয়ে জাফরের সঙ্গে মিলে গড়েছেন গরুর খামার।

তাদের বিরুদ্ধে মামলা করেছেন অগ্রণী ব্যাংকের ওই শাখার মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কামরুল আগে ভল্ট শাখার ইনচার্জ ছিলেন। সেসময় গ্রাহক জাফরের সঙ্গে গড়ে ওঠে সম্পর্ক।

আরও পড়ুন

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা কারাগারে

০৫ আগস্ট ২০২৬

ব্যাংকের নগদ হিসাব ও ভল্টের হিসাবে গরমিল ধরা পড়ায় কামরুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে যথাযত জবাব মেলেনি। হিসাব বুঝিয়ে দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এতেই প্রতারণার বিষয়টি নিশ্চিত হন উচ্চপদস্থরা।

গত সোমবার কামরুলকে ব্যাংকে আটকে রাখা হয়। জাফরকে ডাকা হয় কৌশলে। এরপর পুলিশ এলে ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরানোর বিষয়টি স্বীকার করেন তারা।

ব্যাংক কর্মকর্তাদের বরাতে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন আগামীর সময়কে বললেন, ‘ভল্ট থেকে টাকা সরিয়ে কামরুল দেন জাফরকে। সেই টাকা দিয়ে জাফর হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর এলাকায় ইশরাত অ্যাগ্রো নামে একটি গরুর খামার করেছেন। সেখানে প্রায় ৬০টি গরু আছে।’

প্রাথমিক তদন্তে এই অভিযোগের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। দুই আসামি কারাগারে আছেন। মামলার তদন্ত চলছে। এসব জানালেন ইকবাল হোসেন।

অর্থ আত্মসাৎদুর্নীতিব্যাংকঅগ্রণী ব্যাংকখামার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের