Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক হাতেই মানবতার জয়
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চাঁদাবাজিতে অতিষ্ঠ ইন্টারনেট ব্যবসায়ীরা, সরকারের হস্তক্ষেপ দাবি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:৫৫
চাঁদাবাজিতে অতিষ্ঠ ইন্টারনেট ব্যবসায়ীরা, সরকারের হস্তক্ষেপ দাবি

ছবি: আগামীর সময়

চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে প্রকাশ্যে অফিসে ঢুকে তাণ্ডবের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে ইন্টারনেট সেবাদানকারীদের সংগঠন ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (আইএসপিএবি)।

তাদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট ব্যবসায়ীদের চাঁদার জন্য হয়রানি করা হচ্ছে। চাঁদাবাজদের দৌরাত্ম্যে তারা অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত।

নিরাপত্তাহীন পরিস্থিতিতে ইন্টারনেট খাতের ব্যবসা অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরির কথা জানিয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন আইএসপিএবি’র চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল সোমবার দুপুরে নগরীর চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে মরিয়ম হাইটসের তৃতীয় তলায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) অফিসে নির্বিচারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সন্ত্রাসী ডেভিড ইমন প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুনকে গত শনিবার একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এককালীন দুই কোটি টাকা ও প্রতিমাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

চাঁদা দিতে রাজি না হওয়ায় দুইদিনের মাথায় হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চকবাজার থানায় মামলা হয়েছে।

এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে এসে রাজিব শাহরিয়ার রুবেন্স বললেন, ‘শুধুমাত্র এই একটা প্রতিষ্ঠান না, দেশের বিভিন্ন অঞ্চলে অনেক প্রতিষ্ঠানে ফোন করে চাঁদা চাওয়া হচ্ছে। কারও কাছে ৫০ হাজার, কারও কাছে এক লাখ, ৫০ লাখ, এক কোটি, দুই কোটি টাকা এভাবে চাঁদা চাচ্ছে। আমাদের কর্মচারীরা অফিসে আসতে ভয় পাচ্ছে। এ অবস্থায় আমাদের পক্ষে বিজনেস কন্টিনিউট করা অনেক কঠিন হয়ে যাবে।’

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসীদের টার্গেট কেন- সেটা খতিয়ে দেখার দাবিও জানালেন তিনি, ‘ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানের ওপর কেন এ ধরনের হামলাগুলো হচ্ছে ? ইন্টারনেটের ওপর কিন্তু সারা দেশ, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। হামলা করে দেশটাকে কেউ অস্থির করতে চাচ্ছে কি-না সেটা বের করা দরকার।’

রাজিব শাহরিয়ার আরও বললেন, ‘আমরা এখানে কাউকে ব্লেম দিতে আসিনি। কাউকে দায়ী করছি না। কিন্তু এসব ঘটনায় জড়িতদের যদি গ্রেফতার করা না হয়, বিচার করা না হয়, তাহলে এই অস্থিরতা কিন্তু ইন্টারনেট সেক্টর থেকে অন্যান্য সেক্টরেও ছড়িয়ে পড়বে।’

ইন্টারনেট খাতের ব্যবসায়ীরা আন্দোলনে যাবেন কী-না, এমন প্রশ্নে তিনি বললেন, ‘এ মুহূর্তে আমাদের কোনো আন্দোলন নেই। আমাদের কেন্দ্রীয় কমিটি আছে। তাদের পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো কর্মসূচি নিতে হলে বিচ্ছিন্নভাবে এক জায়গায় তো নেওয়া যাবে না।’

সংবাদ সম্মেলনের পর চট্টগ্রামে ডিডিএন অফিসে হামলার প্রতিবাদে ইন্টারনেট খাতের ব্যবসায়ী-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

চাঁদাবাজিইন্টারনেট ব্যবসায়ীচট্টগ্রাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    ১৪ জুলাই ২০২৬, ০০:১৫

    এক হাতেই মানবতার জয়

    এক হাতেই মানবতার জয়

    ১৪ জুলাই ২০২৬, ০২:১০

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৬

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    ১৪ জুলাই ২০২৬, ০৮:৪১

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ১৪ জুলাই ২০২৬, ০২:৫০

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    ১৪ জুলাই ২০২৬, ০৮:১৩

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    ১৪ জুলাই ২০২৬, ১০:৩৯

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise