Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ মিলল ভাগাড়ে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৫৯
চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ মিলল ভাগাড়ে

নিহত জায়হান

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার হয়েছে বাড়ির পেছনে ভাগাড় থেকে। পুলিশের ভাষ্য, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তাদের ঘরে বিছানার ওপর পাওয়া তিন লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চিরকুটকে সূত্র ধরে এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

গতকাল বুধবার দিবাগত (১৭ জুন) রাত ৩টার দিকে লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী এক পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানালেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

নিহত মোহাম্মদ জায়হান পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে।

আরও পড়ুন

চট্টগ্রাম ও কক্সবাজারে মুক্তবাণিজ্য অঞ্চল

১৮ জুন ২০২৬

গত মঙ্গলবার দুপুরে জায়হান নিখোঁজ হয় বলে জানালেন ওসি জিয়াউল হক, পরিবারের সদস্যরা জানিয়েছেন, জায়হার ঘরের সামনে উঠোনে খেলছিল। দুপুর আনুমানিক ১টার দিকে তাকে গোসল করানোর জন্য খুঁজতে যান তার মা। কিন্তু আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। বিকেল ৪টার দিকে তার বাবা থানায় এসে বিষয়টি জানান। নিখোঁজ-সংক্রান্তে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের ভাষ্য, জায়হানকে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের ঘরে বিছানার ওপর একটি হাতে লেখা চিরকুট পান। চিঠিতে তার বাবা শাহজাহানকে উদ্দেশ করে লেখা হয়, ‘তুর ছেলে আমাদের কাছে আছে। ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। কোনো চালাকি করার চেষ্টা করস, তাহলে ছেলেকে আর খুঁজেও পাবি না। পুলিশের কাছে গেলে ছেলের লাশ পাবি। তোর পরিবারের ওপর সবসময় নজর রাখা হচ্ছে।’

এতে আরও লেখা ছিল, ‘আধা ঘণ্টার মধ্যে তিন লাখ টাকা এবং পরিবারের যে কোনো একজনের আনলক করা মোবাইল ফোন একটি ব্যাগে ভরে বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ভাঙা দোকানের ভেতরে রেখে আসবি। রাখার পর তুই আর তোর ফ্যামিলির সবাই ঘরের ভেতরে ঢুকে যাবি। ঢুকে গিয়া দরজা-জানালা বন্ধ করে দিবি। যদি কোনো চালাকি করস, তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তুর ছেলেকে জীবনে খুঁজে পাবি না। মোবাইলটা তোর ছেলেকে তোকে দেখানোর জন্য। যেটা বললাম সেটা শুনলে ভালো। আর মানুষের গায়ে হাত তোলা বন্ধ করে দিবি।’

আরও পড়ুন

কারাবন্দি বম নাগরিকদের মুক্তি দাবিতে মিছিল সমাবেশ

১৭ জুন ২০২৬

লাশ উদ্ধারের বিষয়ে ওসি জিয়াউল বললেন, ‘তাদের ঘরের পেছনে টয়লেট ও ময়লা-আবর্জনা ফেলার একটি ভাগাড়ের মতো আছে। সেখান থেকে রাত ৩টার দিকে জায়হানের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় জখমের চিহ্ন আছে। মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছে। অন্য কোথাও খুন করে লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে বলে আমাদের ধারণা।’

জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে জায়হানকে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের। ওসি বললেন, ‘প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে শাহজাহানের পরিবারের বিরোধ আছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।’

লাশ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার সকালে পটিয়ায় ঘটনাস্থলে যান পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

মরদেহচট্টগ্রামশিশুউদ্ধার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ১
    কলম্বিয়া
    ৩
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    ১৮ জুন ২০২৬, ০৩:৪১

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    শেষের নাটকে ঘানার জয়

    শেষের নাটকে ঘানার জয়

    ১৮ জুন ২০২৬, ০৭:০৭

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    advertiseadvertise