Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গুজব নয়

মৃতের গলায় কাস্তে, পায়ে তালা!

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৬:২৭
শেয়ার করুন:
মৃতের গলায় কাস্তে, পায়ে তালা!

কঙ্কালের গলায় কাস্তে

মৃত্যুর পর কেউ মাটির নিচে ঠাঁই পান, কারও শেষকৃত্য হয় আগুনে। দেশ ও সংস্কৃতিভেদে মৃতদেহের শেষ বিদায়ের রীতিও আলাদা। কিন্তু ইউরোপের কিছু অঞ্চলে একসময় মানুষের ভয় ছিল আরও অদ্ভুত। তাদের বিশ্বাস, কবর দেওয়া মৃত ব্যক্তিও ফিরে আসতে পারেন জীবিতদের মধ্যে!

মনে করা হতো- তারা কবর ছেড়ে বেরিয়ে এসে মানুষের রক্ত পান করতে পারে, ছড়িয়ে দিতে পারে রোগ কিংবা ডেকে আনতে পারে অমঙ্গল। আর সেই ভয় থেকেই মৃতদেহকে কবর দেওয়ার সময় নেওয়া হতো অদ্ভুত সব ব্যবস্থা।

পোল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের ড্রসকো গ্রামের একটি পুরোনো কবরস্থানে এমনই কিছু সমাধির সন্ধান পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকেরা। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে সেখানে খননকাজ চালিয়ে তারা প্রায় ২৮৫টি কঙ্কাল উদ্ধার করেন। এর মধ্যে ছয়টি কঙ্কালের সমাধিরীতি ছিল বেশ অস্বাভাবিক। কয়েকটি কঙ্কালের গলা কিংবা পেটের ওপর আড়াআড়িভাবে রাখা হয়েছিল কাস্তে। আবার কয়েকটির থুতনির নিচে রাখা হয়েছিল বড় পাথর।

গবেষকদের ধারণা, এর উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তিকে কবর থেকে ফিরে আসা ঠেকানোকেন এমন ব্যবস্থা?
গবেষকদের ধারণা, এর উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তিকে কবর থেকে ফিরে আসা ঠেকানো। কেউ যদি কবর থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলে গলায় রাখা কাস্তে তার শরীর কেটে ফেলবে। আর মুখের নিচে রাখা পাথর তাকে কামড়ানো কিংবা অন্যের ক্ষতি করা থেকে বিরত রাখবে। অর্থাৎ মৃত্যুর পরও যেন কেউ বিপদ হয়ে ফিরে আসতে না পারেন, তারই আয়োজন!

২০১৪ সালে বৈজ্ঞানিক সাময়িকী প্লস ওয়ানে প্রকাশিত এক গবেষণায় ড্রসকোর এসব কবরের বিস্তারিত তুলে ধরা হয়। গবেষকেরা মনে করেন, সতেরো শতকের কলেরা মহামারি এবং অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে মানুষের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়ে থাকতে পারে। কেউ কেউ বিশ্বাস করতেন, প্রথম মারা যাওয়া ব্যক্তি পরবর্তী মৃত্যুর জন্য দায়ী। ফলে মৃত ব্যক্তিকেই ভাবা হতো অমঙ্গলের উৎস

পোল্যান্ডের পিয়েন গ্রামের একটি কবরের গল্পও কম চমকপ্রদ নয়। ২০২২ সালে সেখানে প্রত্নতাত্ত্বিকেরা এক তরুণীর কঙ্কাল উদ্ধার করেন। তার গলার কাছে রাখা ছিল কাস্তে। বাঁ পায়ের বড় আঙুলে লাগানো ছিল একটি ত্রিভুজাকৃতির তালা। গবেষকেরা তাকে পরে ‘জোসিয়া’ নামে উল্লেখ করেন। ধারণা করা হয়, কাস্তে দিয়ে তার ফিরে আসার পথ আটকানোর পাশাপাশি তালা দিয়ে প্রতীকীভাবে তাকে কবরের সঙ্গে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল।

চিত্রে ভ্যাম্পায়ার নিয়ে ইউরোপের লোকবিশ্বাস তুলে ধরা হয়েছে

শুধু কাস্তে কিংবা তালাই নয়, ইউরোপের বিভিন্ন অঞ্চলে মৃত ব্যক্তিকে উপুড় করে কবর দেওয়া, মুখে পাথর রাখা, শরীরের ওপর ভারী পাথর চাপিয়ে দেওয়ার মতো রীতিরও সন্ধান মিলেছে। তবে এসব সমাধির পেছনে সব সময় ভ্যাম্পায়ার-ভীতি কাজ করেছে, এমনটি নিশ্চিত করে বলা যায় না। সামাজিক অবস্থান, ধর্মীয় বিশ্বাস কিংবা অস্বাভাবিক মৃত্যুও এর কারণ হতে পারে।

মৃত মানুষ সত্যিই কবর থেকে ফিরে আসত কি না, তার কোনো প্রমাণ অবশ্য নেই। কিন্তু একসময় মানুষের মনে এই ভয় এতটাই গভীর ছিল যে, মৃত্যুর পরও নিশ্চিন্তে থাকতে দেওয়া হতো না কাউকে। কবরের ভেতরেও যেন পাহারা বসিয়ে রাখা হতো! জীবিত মানুষের আতঙ্ক যে কখনো কখনো মৃত মানুষের জন্যও কত বিচিত্র আয়োজন করতে পারে, পোল্যান্ডের এসব কবর তারই সাক্ষী।

সূত্র: হিস্ট্রি, ন্যাশনাল জিওগ্রাফিক, স্মিথসোনিয়ান ম্যাগাজিন

মৃতভ্যাম্পায়ারভয়ইউরোপলোকবিশ্বাসলোককথাপোল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান