Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সেইসব রহস্য

বানরের খাঁচায় অনুপ্রবেশ!

agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:১২
বানরের খাঁচায় অনুপ্রবেশ!

জাপানের একটি ছোট্ট চিড়িয়াখানা। সেখানেই খাঁচার ভেতর বাস করে শিশুবানর ‘পাঞ্চ’। যাকে দেখতে প্রতিদিন ভিড় জমান হাজারো মানুষ। মায়ের স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি খেলনা ওরাংওটাং আঁকড়ে ধরে থাকা পাঞ্চের ছবি ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। সেই আবেগঘন গল্পের মধ্যে ঘটল এক অদ্ভুত কাণ্ড, যা নিয়ে নতুন করে আলোচনার শুরু জাপান জুড়ে। জাপানের পুলিশ গতকাল সোমবার জানিয়েছে, টোকিওর বাইরে ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় বানরের খাঁচায় ঢুকে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই নাগরিক। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া একজন নিজেকে ২৪ বছর বয়সী কলেজশিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। ঘটনাটি ঘটেছে আগের দিন রবিবার। শিক্ষার্থী পরিচয় দেওয়া ওই তরুণ খাঁচার বেড়া টপকে বানরদের প্রদর্শনী এলাকার চারপাশের শুকনো পরিখায় নেমে পড়েন। আরেকজন, যিনি পুরো ঘটনাটি করছিলেন ভিডিও। তিনি নিজেকে দাবি করেছেন ২৭ বছর বয়সী গায়ক বলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একজন হাসিমুখ আঁকা ও সানগ্লাস পরা অদ্ভুত পোশাক পরে বেড়া টপকে ভেতরে ঢুকছেন। এতে আতঙ্কিত হয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে বানরগুলো। তবে সৌভাগ্যক্রমে তিনি প্রাণীগুলোর খুব কাছে যেতে পারেননি। চিড়িয়াখানার কর্মকর্তারা দ্রুত তাদের আটক করেন।

দুই ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক ব্যবসায়িক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তারা অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ আরও জানিয়েছে, তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র ছিল না এবং শুরুতে নিজেদের পরিচয় গোপন করতে চেষ্টা করেছিলেন মিথ্যা তথ্য দেওয়ারও।

এ ঘটনার পেছনে রয়েছে ‘পাঞ্চ’-এর বিশ্বজোড়া জনপ্রিয়তা। চলতি বছরের শুরুতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কয়েকটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায়, মায়ের কাছ থেকে চলে আসার পর ছোট্ট পাঞ্চ একটি আইকিয়া খেলনা ওরাংওটাং জড়িয়ে ধরে আছে। সেই ছবিই লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

গত জুলাইয়ে জন্ম নেওয়া পাঞ্চকে কৃত্রিম পরিবেশে বড় করা হয়েছে। পরে তাকে আবার নিজের দলে ফিরিয়ে নেওয়ার প্রশিক্ষণও শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে #HangInTherePunch হ্যাশট্যাগে গড়ে ওঠে বিশাল এক ভক্তগোষ্ঠী।

এদিকে সাম্প্রতিককালে জাপানে পর্যটকের সংখ্যা বেড়েছে রেকর্ড পরিমাণ। এর মধ্যে কিছু পর্যটকের বেপরোয়া আচরণে বিরক্ত স্থানীয়রা।

গত বছর ইউক্রেনের এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছিল ফুকুশিমার নিষিদ্ধ পারমাণবিক এলাকায় ঢুকে লাইভ করার অভিযোগে। এর আগে ২০২৩ সালে ‘জনি সোমালি’ নামে পরিচিত এক যুক্তরাষ্ট্রের লাইভস্ট্রিমারও নির্মাণাধীন স্থাপনায় অবৈধভাবে ঢোকার অভিযোগে আটক হয়েছিলেন।  

চিড়িয়াখানাকলেজশিক্ষার্থীপাঞ্চ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট