Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

এমন অভিজ্ঞতা বিড়ালপ্রেমীদের কাছে খুবই পরিচিত।

বিড়াল কেন ল্যাপটপের ওপর বসে?

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৬:৪১
বিড়াল কেন ল্যাপটপের ওপর বসে?

আমরা সাধারণত ভাবি, বিড়াল গা ঘষে আদর প্রকাশ করছে।

গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, আর ঠিক তখনই আপনার পোষা বিড়ালটি এসে ল্যাপটপের কি-বোর্ডের ওপর গা এলিয়ে বসল। এমন অভিজ্ঞতা বিড়ালপ্রেমীদের কাছে খুবই পরিচিত। অনেকেই ভাবেন, হয়তো মালিককে অনুকরণ করতেই বিড়াল এমন করে। কিন্তু গবেষক ও প্রাণী আচরণবিদদের মতে, এর পেছনে রয়েছে আরও মজার কিছু কারণ।

অনুকরণ নয়, অন্য কিছু
প্রাণী আচরণবিষয়ক বিশেষজ্ঞ ডেভিড স্যান্ডসের মতে, বিড়াল আসলে মানুষের টাইপ করার কাজ নকল করতে চায় না। যদিও কিছু গবেষণায় দেখা গেছে, বিড়াল নির্দিষ্ট মানবীয় আচরণ অনুকরণ করতে পারে, কিন্তু কিবোর্ডে আঙুল চালানো তাদের জন্য খুব একটা অর্থবহ কাজ নয়। তাই পুরোনো কোনো ল্যাপটপ সামনে রাখলেও বেশিরভাগ বিড়াল তাতে বিশেষ আগ্রহ দেখায় না।

আপনার গায়ের গন্ধ ল্যাপটপে লেগে থাকে, আর সেই পরিচিত গন্ধ বিড়ালকে আকৃষ্ট করে।শুধু উষ্ণতার টান?
ল্যাপটপ ব্যবহারের সময় কিছুটা গরম হয়ে ওঠে। তাই অনেকের ধারণা, উষ্ণতার কারণেই বিড়াল সেখানে বসে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সহজ নয়। কারণ শুধু গরম জায়গা পছন্দ হলে বিড়াল ঘরের অন্য উষ্ণ স্থানে, যেমন হিটার বা রোদেলা কোণেও একইভাবে সময় কাটাতে পারত।

আসল রহস্য গন্ধে
বিড়ালের জগৎ অনেকটাই গন্ধনির্ভর। আপনি প্রতিদিন ল্যাপটপের কিবোর্ড, টাচপ্যাড ও স্ক্রিনের চারপাশে হাত দেন। মানুষের নাকে সেই গন্ধ ধরা না পড়লেও বিড়ালের জন্য তা স্পষ্টভাবে অনুভব করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, আপনার গায়ের গন্ধ ল্যাপটপে লেগে থাকে, আর সেই পরিচিত গন্ধ বিড়ালকে আকৃষ্ট করে। তাই সে প্রায়ই আপনার কাজের জায়গাটিতেই এসে বসে।
“এটা আমার!”
তবে এখানেই শেষ নয়। বিড়াল শুধু আপনার গন্ধ উপভোগ করতেই আসে না, অনেক সময় সে নিজের গন্ধও সেখানে রেখে যেতে চায়। প্রাণী আচরণবিদদের ভাষায়, এটি একধরনের মালিকানা প্রতিষ্ঠার আচরণ।
আমরা সাধারণত ভাবি, বিড়াল গা ঘষে আদর প্রকাশ করছে। কিন্তু এর মাধ্যমে সে নিজের গন্ধও ছড়িয়ে দেয়। অর্থাৎ, ল্যাপটপে বসে বা শরীর ঘষে বিড়াল যেন বলছে, “এটা আমার জায়গা, আর এই মানুষটাও আমার।”

চিন্তার কিছু আছে?
সুখবর হলো, ল্যাপটপের ওপর বসা সাধারণত বিড়ালের জন্য ক্ষতিকর নয়। তবে যদি সে অতিরিক্ত ডাকাডাকি করে, সবসময় আপনার পিছু নেয় বা অস্বাভাবিকভাবে মনোযোগ চায়, তাহলে সেটি উদ্বেগ বা মানসিক চাপের লক্ষণ হতে পারে।
এসব লক্ষণ না থাকলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বরং মেনে নিতে পারেন, আপনার ঘরের অন্যান্য জিনিসের মতো ল্যাপটপটিও হয়তো আপনার নয়— আপনার বিড়ালেরই!

সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস 

বিড়ালবন্যপ্রাণীপোষা প্রাণিবিচিত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা