Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

যখন ছাতা হাতে পুরুষ মানেই ছিল বিদ্রূপ

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:১৩
যখন ছাতা হাতে পুরুষ মানেই ছিল বিদ্রূপ

একসময় ইংল্যান্ডে ছাতা ব্যবহার করাই ছিল হাস্যকর।

বৃষ্টি নামলেই আমরা মেলে ধরি ছাতা। এ আর এমন কি! 

কিন্তু একসময় ইংল্যান্ডে ছাতা ব্যবহার করাই ছিল হাস্যকর, এমনকি লজ্জাজনক বলে মনে করা হতো। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। শুধু তাই নয়, ছাতা হাতে রাস্তায় বের হলে মানুষ বিদ্রূপ করত, গালমন্দ করত, এমনকি আবর্জনাও ছুড়ে মারত। এই অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন ইংল্যান্ডের প্রথম প্রকাশ্য পুরুষ ছাতা ব্যবহারকারী হিসেবে পরিচিত জোনাস হ্যানওয়ে।

ঘটনাটি ঘটে ১৭৫০-এর দশকের শুরুতে। ফ্রান্স সফর শেষে লন্ডনে ফিরে এসে হ্যানওয়ে নিয়মিত ছাতা নিয়ে বের হতে শুরু করেন। সে সময় ইংল্যান্ডে পুরুষদের ছাতা ব্যবহারকে দুর্বলতা ও নারীত্বের প্রতীক বলে মনে করা হতো। পথচারীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকত, কেউ কেউ উচ্চৈঃস্বরে বিদ্রূপ করত। যেন ছাতা নয়, তিনি কোনো ভয়ংকর সামাজিক অপরাধ করছেন।

ফরাসি ফ্যাশন থেকে সামাজিক নিষেধাজ্ঞা

ছাতাকে আরও একটি কারণে অপছন্দ করত ইংরেজরা। তাদের কাছে এটি ছিল ‘অতিরিক্ত ফরাসি’ জিনিস। আর ইংরেজ- ফরাসি সাংস্কৃতিক দ্বৈরথ তো বহুদিনের পুরনো। মূলত রোদ থেকে বাঁচার জন্য ব্যবহৃত প্যারাসল থেকেই আধুনিক ছাতার ধারণা আসে। ১৮০০ শতকের শুরুতে ফরাসি উদ্ভাবক জ্যাঁ মারিউস হালকা ও ভাঁজ করা যায় এমন ছাতা তৈরি করেন। পরে সেটি বৃষ্টিতেও ব্যবহার শুরু হয় এবং ফ্রান্সের অভিজাত নারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তাই ইংল্যান্ডে কেউ ছাতা ব্যবহার করলে অনেকেই তাকে ব্যঙ্গ করে ‘ফরাসি বাবু’ বলে ডাকত।

হ্যানওয়ের সাহস দেখে আরও মানুষ ছাতা ব্যবহার করতে উৎসাহিত হয়।

তবে জোনাস হ্যানওয়ে ছিলেন একগুঁয়ে স্বভাবের মানুষ। সমালোচনায় তিনি খুব একটা কান দিতেন না; বরং নিজের মতো করে চলতেই পছন্দ করতেন। জীবনে আরও নানা বিতর্কে তিনি জড়িয়েছেন। এমনকি একসময় ইংল্যান্ডে চা পান জনপ্রিয় হওয়ারও বিরোধিতা করেছিলেন এবং এ নিয়ে বইও লিখেছিলেন।

একটি ছাতাই বদলে দিল ইংল্যান্ডের বৃষ্টির দিন

তবে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় ঘোড়ার গাড়ির চালকদের কারণে। সে সময় বৃষ্টির দিনে মানুষ ভিজে যাওয়ার ভয় এড়াতে ঘোড়ার গাড়ি বা পালকিতে চড়ত। ফলে বৃষ্টি মানেই তাদের বাড়তি আয়; কিন্তু ছাতা ব্যবহার শুরু হলে মানুষ হেঁটেও শুকনো থাকতে পারবে। তাই চালকরা মনে করত, হ্যানওয়ের ছাতা তাদের ব্যবসার জন্য হুমকি।

ফলে তাকে প্রায়ই নোংরা জিনিস ছুড়ে মারা হতো। একবার তো একজন ঘোড়ার গাড়ির চালক ইচ্ছা করে তার ওপর গাড়ি তুলে দেওয়ারও চেষ্টা করেন। হ্যানওয়ে অবশ্য দমে যাননি। উল্টো নিজের ছাতা দিয়েই চালককে ভালোভাবে প্রতিরোধ করেছিলেন বলে সমসাময়িক বর্ণনায় উল্লেখ আছে।
ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। হ্যানওয়ের সাহস দেখে আরও মানুষ ছাতা ব্যবহার করতে উৎসাহিত হয়। ইংল্যান্ডের বিভিন্ন শহরে একের পর এক মানুষ প্রকাশ্যে ছাতা নিয়ে হাঁটতে শুরু করে। ১৭৮৬ সালে হ্যানওয়ের মৃত্যুর সময় ছাতা আর অদ্ভুত কোনো বস্তু ছিল না; বরং প্রয়োজনীয় দৈনন্দিন সঙ্গী হয়ে উঠছিল।

শিল্পীর চোখে জোনাস হ্যানওয়ে।

তার মৃত্যুর মাত্র কয়েক মাস পর লন্ডনের একটি পত্রিকায় নতুন ধরনের ছাতার বিজ্ঞাপন প্রকাশিত হয়। বোঝাই যাচ্ছিল, ছাতা আর সাময়িক ফ্যাশন নয়, বরং মানুষের জীবনের অংশ হয়ে গেছে।
আজ বৃষ্টির দিনে ছাতা খুলে হাঁটার সময় খুব কম মানুষই ভাবেন, এই সাধারণ অভ্যাসটিকে একসময় সামাজিক বিদ্রূপের বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত করতে হয়েছিল। আর সেই লড়াইয়ের অন্যতম পথিকৃৎ ছিলেন জোনাস হ্যানওয়ে— যিনি প্রমাণ করেছিলেন, অনেক বড় পরিবর্তনের শুরু হয় কখনো কখনো একটি ছোট্ট ছাতা দিয়েই।

সূত্র: অ্যাটলাস অবসকিউরা 

ছাতাইংল্যান্ডজোনাস হ্যানওয়েবৃষ্টিবর্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার