Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যৎকিঞ্চিৎ

‘বাপের রাস্তা’ গেমটি খেলেছেন?

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৪:১৭
শেয়ার করুন:
‘বাপের রাস্তা’ গেমটি খেলেছেন?

রাস্তা কি আপনার বাপের?

সকাল সকাল প্রাইভেট কার নিয়ে অফিসের পথে বের হয়েছেন। একটি সিগন্যালে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সবুজ বাতি জ্বলতেই গাড়ি যেই না এগিয়ে নেবেন, এমন সময় উল্টো দিক থেকে একটি অটোরিকশা কোথা থেকে যেন হাজির!

আবার ধরুন, পাঠাও বা উবারে বাইক ডেকে পেছনে বসেছেন। যানজট ঠেলে বাইক এগোচ্ছে, এমন সময় সামনের অটোরিকশাটি কোনো সংকেত না দিয়েই ডানে চেপে গেলো। তাকে বাঁচাতে বাইকারও ডানে চাপলেন, আর ধাক্কা লাগল পাশের একটি গাড়িতে। এসবই ঢাকার রাস্তার নিত্য ঘটনা। প্রতিদিনের এই পরিচিত বিশৃঙ্খলা উঠে এসেছে ‘বাপের রাস্তা’ গেমে। নির্মাতা ওমর ফারুক রিয়াদ।

উল্টো পথে চালান, পয়েন্ট বাড়ান
গেমের শুরুতেই চোখে পড়বে মজার আহ্বান- ‘আপনার সন্তানকে টেসলা দিন: নো লাইসেন্স, নো ব্রেক।’ এরপর অটোরিকশা নিয়ে নেমে পড়ুন ঢাকার রাস্তায়। উল্টো পথে চালালে জাতীয় ক্ষতি বাড়বে দ্বিগুণ। হর্ন বাজানোর জন্য রয়েছে ‘শব্দবোমা’। চার্জ ফুরিয়ে গেলে বৈদ্যুতিক খুঁটি থেকে সরাসরি চার্জ নেওয়ার সুযোগও আছে। বাস্তবে যা নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে, গেমে সেটিই হয়ে উঠেছে হাসির উপকরণ।

তবে বিপদ যে একেবারেই নেই, তা নয়। বেপরোয়া চালাতে গিয়ে কোনো পথচারী ক্ষেপে গেলে আপনাকে ধরতে ছুটে আসবে জনতা। ধরা পড়লেই গণধোলাই। আবার ট্রাফিক সার্জেন্টের সামনে পড়লে ভয় পাওয়ারও কিছু নেই। গোলাপি দাগে গাড়ি থামিয়ে ‘চা-পানি’ দিলেই মামলা ডিসমিস! এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘সানডে মানডে ক্লোজ’।

শুধু অটোরিকশার চালক আর ট্রাফিক সার্জেন্ট নয়, ঢাকার আরও কিছু চেনা চরিত্রের দেখা মিলবে এখানে। দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে সাহায্য না করে মুঠোফোনে ভিডিও ধারণ করা পথচারী কিংবা কোনো সমস্যার সমাধানে একের পর এক তদন্ত কমিটি গঠনের প্রবণতা- কিছুই বাদ যায়নি। আগের ৪১টি কমিটির প্রতিবেদন জমা না পড়ার রসিকতাও আছে গেমের ওয়েবসাইটে।

গেমের ভেতর এক টুকরা ঢাকাগেমের ভেতর এক টুকরা ঢাকা
‘বাপের রাস্তা’র মজাটা শুধু যেমন ইচ্ছা তেমন চালানোতেই নয়, এর চারপাশের শহরটিতেও। এখানে ঢাকার একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা হয়েছে। পুরান ঢাকার সরু গলি থেকে মতিঝিলের কাচঘেরা ভবন, গুলশানের দেয়ালঘেরা বাড়ি- এলাকাভেদে বদলে যায় দৃশ্যপট। শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শাহবাগের ফুলের দোকান কিংবা আনন্দ সিনেমা হলের মতো পরিচিত জায়গাও রয়েছে। মেট্রোরেলের পিলারে চোখ রাখলে দেখা যাবে ‘পাত্রী চাই’ কিংবা ‘টিউশন চাই’ লেখা পোস্টার। রাস্তার দোকানগুলোর নামও বেশ চেনা- ‘মায়ের দোয়া স্টোর’, ‘ভাই ভাই ট্রেডার্স’ কিংবা ‘তাজ বিরিয়ানি হাউস’।

এত সব দৃশ্য তৈরি করতে কোনো ছবি ব্যবহার করেননি নির্মাতা। সবকিছুই কোডের মাধ্যমে আঁকা হয়েছে। কোনো গেম ইঞ্জিন ছাড়াই জাভাস্ক্রিপ্ট ও থ্রি.জেএস প্রযুক্তি ব্যবহার করে মাত্র দুই সপ্তাহে গেমটি তৈরি করেন ওমর ফারুক রিয়াদ। তাঁর প্রতিদিনের যাতায়াতের পথ মহাখালী থেকে মিরপুর। পথে অটোরিকশার বেপরোয়া চলাচল, উল্টো পথে গাড়ি চালানো আর বিরামহীন হর্নের অভিজ্ঞতা থেকেই গেমটির ভাবনা আসে।

রিয়াদ গেমটি এমনভাবে তৈরি করেছেন, যাতে কম ক্ষমতার মোবাইল ফোনেও খেলা যায়। কারণ, ফেসবুকের পোস্ট থেকে কেউ গেমে ঢুকলে কয়েক মুহূর্তের মধ্যেই যেন খেলতে পারেন, সেটিই ছিল তার লক্ষ্য। গেমটির ৮৪ শতাংশ খেলোয়াড়ই মোবাইল ব্যবহার করেছেন।

অটোরিকশা নিয়ে কাণ্ড ঘটানোর পর দৈনিক ‘যানজট’- হয়ে যাবেন শিরোনামগত ২১ অক্টোবর সবার জন্য উন্মুক্ত হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে ‘বাপের রাস্তা’। ২ নভেম্বর পর্যন্ত গেমটি খেলেছেন ৬ লাখ ১৭ হাজারের বেশি মানুষ। প্রায় ৬০ হাজারবার শেয়ারও হয়েছে এটি। বাংলাদেশ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দারুণ গেমটি আগ্রহ তৈরি করেছে।

খেলা শেষ হলেও মজা শেষ হয় না। প্রতিবার অটোরিকশা নিয়ে কাণ্ড ঘটানোর পর সামনে আসে কাল্পনিক দৈনিক ‘যানজট’-এর প্রথম পাতা। সেখানে আপনার কীর্তি অনুযায়ী তৈরি হয় একটি শিরোনাম। চাইলে সেই পত্রিকার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। অর্থাৎ শুধু গেম খেলা নয়, নিজের কাণ্ডকারখানার খবরও নিজেই ছাপিয়ে নেওয়ার সুযোগ!

ঢাকার রাস্তায় প্রতিদিনের বিরক্তি কখনো কখনো হাসির খোরাকও। অন্তত ‘বাপের রাস্তা’ তারই নমুনা। বাস্তবে উল্টো পথে গাড়ি চালালে পাবলিকের গালাগাল কিংবা জরিমানা জুটবে। আর এই গেমে? উল্টো পথে চালিয়ে বাড়িয়ে নিন জাতীয় ক্ষতি। শুধু খেয়াল রাখবেন, সামনে যেন বাস কিংবা ট্রাক না থাকে!

সূত্র: ওমর ফারুক রিয়াদ ডট কম

বাপের রাস্তাটেসলাঅটো রিকশাভিডিও গেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা