সকাল সকাল প্রাইভেট কার নিয়ে অফিসের পথে বের হয়েছেন। একটি সিগন্যালে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সবুজ বাতি জ্বলতেই গাড়ি যেই না এগিয়ে নেবেন, এমন সময় উল্টো দিক থেকে একটি অটোরিকশা কোথা থেকে যেন হাজির! আবার ধরুন, পাঠাও বা উবারে বাইক ডেকে পেছনে বসেছেন। যানজট ঠেলে বাইক এগোচ্ছে, এমন সময় সামনের অটোরিকশাটি কোনো সংকেত না দিয়েই ডানে চেপে গেলো। তাকে বাঁচাতে বাইকারও ডানে চাপলেন, আর ধাক্কা লাগল পাশের একটি গাড়িতে। এসবই ঢাকার রাস্তার নিত্য ঘটনা। প্রতিদিনের এই পরিচিত বিশৃঙ্খলা উঠে এসেছে ‘বাপের রাস্তা’ গেমে। নির্মাতা ও...