ব্যক্তিত্ব
কম কথা অসাধারণ মেধা
বিচিত্র ডেস্ক

পল ডিরাক
ইংরেজ বিজ্ঞানী পল ডিরাক। ছিলেন চুপচাপ, শান্ত প্রকৃতির। প্রয়োজন না হলে কথাই বলতেন না। তার একটি লম্বা উত্তর শুনে সহকর্মীরা প্রায় উদযাপনই করে ফেলতেন! অন্যরা যখন আড্ডায় ব্যস্ত থাকতেন, তিনি তখন ডুবে থাকতেন গভীর চিন্তা আর কঠিন সমীকরণে। এ অভ্যাসই তাকে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অন্যতম সেরা বিজ্ঞানীতে পরিণত করেছিল।




