শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত আদালতে খারিজ

রয়টার্সপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত আদালতে খারিজ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা খারিজ করেছেন এক অভিবাসন বিচারক। ফিলিস্তিনিপন্থী ক্যাম্পাস আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে নেওয়া অভিযানের অংশ হিসেবে গত বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তার আইনজীবীরা সোমবার জানিয়েছেন।

তুর্কি ওই শিক্ষার্থীর পক্ষে থাকা আইনজীবীরা নিউইয়র্কভিত্তিক যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সার্কিট আপিল আদালতে দাখিল করা নথিতে অভিবাসন বিচারকের সিদ্ধান্তের কথা জানান। আদালতটি এর আগে মে মাসে ওজতুর্ককে অভিবাসন হেফাজত থেকে মুক্তির যে আদেশ দেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করছিলেন।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবীরা লিখেছেন, গত ২৯ জানুয়ারি এক অভিবাসন বিচারক রায় দেন যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ওজতুর্ককে বহিষ্কারের উপযুক্ত প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে। ফলে তার বিরুদ্ধে চলমান কার্যক্রম বাতিল করা হয়।

ওজতুর্কের অভিবাসন আইনজীবী মাহসা খানবাবাই জানান, বোস্টনে অভিবাসন বিচারক রূপাল প্যাটেল এই সিদ্ধান্ত দেন।

এর ফলে আপাতত সেই কার্যক্রমের অবসান ঘটে। এর শুরু হয়েছিল গত মার্চে ম্যাসাচুসেটসের একটি রাস্তায় অভিবাসন কর্তৃপক্ষের হাতে ওজতুর্ক গ্রেপ্তারের মধ্য দিয়ে। সে সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার শিক্ষার্থী ভিসা বাতিল করেছিল।

এক বিবৃতিতে ওজতুর্ক বলেন, ‘আজ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি। বিচারব্যবস্থার ত্রুটি থাকা সত্ত্বেও আমার মামলা যুক্তরাষ্ট্র সরকারের দ্বারা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য আশা জাগাতে পারে।’

অভিবাসন বিচারকের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আনা হয়নি। প্রশাসন চাইলে বিচার বিভাগাধীন বোর্ড অব ইমিগ্রেশন আপিলসে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে।

    শেয়ার করুন:
    Advertisement
    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব ইরানের, নাকচ ট্রাম্পের

    হরমুজ প্রণালি খুলতে নতুন প্রস্তাব ইরানের, নাকচ ট্রাম্পের

    ০২ মে ২০২৬, ০৭:৪৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    ০২ মে ২০২৬, ০৯:০৫

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    advertiseadvertise