‘আমিই বস’-বিশ্বনেতাদের ট্রাম্প

সংগৃহীত ছবি
জি৭ সম্মেলনে বুধবার বিশ্বনেতাদের উদ্দেশ্য করে ‘আমিই বস’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এবং জোটটির অন্য নেতারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে যৌথভাবে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন তারা। ফ্রান্সের অবকাশযাপনকেন্দ্র এভিয়ঁ লে বেঁতে ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর শীর্ষ সম্মেলনে ট্রাম্প এ রসাত্মক মন্তব্য করেন।
তার এ মন্তব্য এমন একটি যৌথ বিবৃতির পর এলো, যা মস্কোর সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের (ইউক্রেন) অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার সহযোগীরা এই জি৭ সম্মেলনে ট্রাম্পকে এটি বোঝানোর আশায় এসেছিলেন যে, সফল হচ্ছে ইউক্রেনের পাল্টা প্রতিরোধ। রাশিয়া এখন আর কোনো শান্তিচুক্তির শর্ত চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।
নেতাদের যৌথ বিবৃতি ও মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, বছরের পর বছর ধরে সংশয় প্রকাশ করার পর ট্রাম্প অবশেষে জেলেনস্কির যুক্তির প্রতি সদয় হয়েছেন বা তা মেনে নিয়েছেন।




