Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ফ্রান্সে দাবানল

১০ হাজার মানুষ নিরাপদ স্থানে, নিয়ন্ত্রণে লড়ছেন ৭৫০ দমকলকর্মী

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৮:১২
১০ হাজার মানুষ নিরাপদ স্থানে, নিয়ন্ত্রণে লড়ছেন ৭৫০ দমকলকর্মী

দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা—ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্পেন সীমান্তসংলগ্ন পিরেনিজ-ওরিয়ঁতাল অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত আগুন আরও বিস্তৃত হওয়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ বললেন, ‘সোমবার সকালে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তার ভাষায়, আজ আবার নতুন করে আগুনের বিরুদ্ধে লড়াই শুরু করতে হচ্ছে।

তিনি জানালেন, প্রতিকূল আবহাওয়ার কারণে দমকলকর্মীদের অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৬০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৭৫০ জনের বেশি দমকলকর্মী। তাদের সহায়তায় রয়েছে প্রায় ২০০টি অগ্নিনির্বাপণ যান, ৯টি পানি নিক্ষেপকারী বিমান ও হেলিকপ্টার। তবে ঘণ্টায় তীব্র গতির বাতাস আগুনকে আরও উসকে দিচ্ছে, ফলে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

দাবানলের প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর দে ফ্রান্স এর তৃতীয় ধাপেও। নিরাপত্তার কারণে ফিনিশিং এলাকায় দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিযোগিতা নির্ধারিত সূচি অনুযায়ী চললেও গাড়িবহর সীমিত রাখা হয়েছে এবং জরুরি সেবাকর্মীদের চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে প্রতিবেশী স্পেনের কাতালোনিয়া অঞ্চলেও একই দাবানলে প্রায় ২ হাজার ২০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। সেখানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এক ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, রাস্তার পাশে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহারের সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মে ও জুনজুড়ে পশ্চিম ইউরোপে চলা তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং বনাঞ্চলের অতিরিক্ত শুষ্ক পরিবেশ এ বছরের দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে। ফরাসি কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রয়োজন ছাড়া বনাঞ্চলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, প্রবল বাতাস অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

দমকলকর্মীভয়াবহ দাবানলফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প