Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২১:১২
ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

মামলাটি করা হয়েছিল দ্য ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ফেডারেল আদালত ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের করা ৩৮০ কোটি ডলারের মানহানি মামলা খারিজ করে দিয়েছেন। মামলাটি করা হয়েছিল দ্য ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে। এটি সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি ধাক্কা।

২০২৩ সালে দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে এই মামলা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, পর্নোগ্রাফিবান্ধব একটি ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একটি ট্রাস্ট ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অংশীদারিত্ব পেতে পারে। ট্রাম্প মিডিয়ার দাবি ছিল, প্রতিবেদনটি মানহানিকর এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের অংশ।

যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক থমাস বারবার রায়ে বলেছেন, জনপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানি মামলায় যে কঠোর আইনি মানদণ্ড পূরণ করতে হয়, ট্রাম্প মিডিয়া তা করতে ব্যর্থ হয়েছে।

তিনি বললেন, ট্রাম্প মিডিয়া এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, যা থেকে জুরি স্পষ্ট ও বিশ্বাসযোগ্যভাবে সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে দ্য ওয়াশিংটন পোস্ট ইচ্ছাকৃতভাবে বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে প্রতিবেদনটি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের আইনে ‘বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য’ বলতে বোঝায়, কোনো সংবাদমাধ্যম জেনেশুনে মিথ্যা তথ্য প্রকাশ করেছে অথবা সত্যতা যাচাই না করেই বেপরোয়াভাবে তা প্রকাশ করেছে।

আদালতে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, প্রতিবেদনের লেখক ড্রু হারওয়েল বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান করেছিলেন এবং প্রকাশের সময় প্রতিবেদনের তথ্যের যথার্থতা সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী ছিলেন।

রায়ের পর পত্রিকাটির এক মুখপাত্র বলেছেন, আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট এবং লিখিত রায় প্রকাশের পর সেটি পর্যালোচনা করবেন।

অন্যদিকে ট্রাম্প মিডিয়া এক বিবৃতিতে জানায়, তাদের বিশ্বাস—প্রতিবেদনটির মিথ্যা তথ্য আইনি অপরাধ কি না, সে সিদ্ধান্ত জুরির নেওয়া উচিত ছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি বিবেচনা করবে এবং গণমাধ্যমকে জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

গত মে মাসে দ্য ওয়াশিংটন পোস্ট মূল প্রতিবেদনের দুটি তথ্য ভুল ছিল বলে সংশোধনী প্রকাশ করেছিল। তবে পত্রিকাটি জানায়, প্রতিবেদনটি প্রকাশের সময় তাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতেই ওই দাবি করা হয়েছিল।

এই রায়ের ফলে ট্রাম্প ও ট্রাম্প মিডিয়ার সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে করা একাধিক ব্যর্থ মামলার তালিকায় আরও একটি মামলা যুক্ত হলো। ট্রুথ সোশ্যাল পরিচালনাকারী ট্রাম্প মিডিয়া ধারাবাহিক আর্থিক লোকসানের মুখে রয়েছে এবং এখনো বিভিন্ন বড় সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

ওয়াশিংটন পোস্টট্রাম্পট্রাম্প মিডিয়ামানহানি মামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise