Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ব্রাজিলের নির্বাচনে নাক গলাবেন না, ট্রাম্পকে লুলার সতর্কতা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৩:০৪
ব্রাজিলের নির্বাচনে নাক গলাবেন না, ট্রাম্পকে লুলার সতর্কতা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

অক্টোবরে হতে যাওয়া ব্রাজিলের নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয় বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

ফ্রান্সের এভিয়ান-লে-বেইন্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন (জি৭) সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে লুলা বলেছেন, বোলসোনারো পরিবারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার অধিকার ট্রাম্পের রয়েছে।

এই পরিবারের প্রধান জাইর বোলসোনারো ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্রাম্পকে ইঙ্গিত করে লুলা বলেছেন, ‘আমার মতে, তিনি বোলসোনারোকে বা তার বাবা, ছেলে বা নাতি—সবাইকে পছন্দ করে যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা তার ব্যক্তিগত ব্যাপার। রুচির কোনো হিসাব হয় না।’

কিন্তু এরপর লুলা একটি কঠোর সীমারেখা টেনে দিয়ে বলেছেন, ‘ব্রাজিলের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়। ব্রাজিলের নির্বাচনে নাক গলাবেন না, কারণ ব্রাজিলের নির্বাচন ব্রাজিলেরই সমস্যা, ঠিক যেমন আমেরিকার নির্বাচন তাদের ব্যাপার, আমার নয়।’

তিনি জোর দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমার যে সম্মান আছে, ব্রাজিলের প্রতিও আমি ঠিক সেই সম্মানই চাই। ব্যস, এটুকুই।’

অক্টোবরের নির্বাচনের আগে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী বলসোনারো পরিবারের সদস্য সিনেটর ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও ব্রাজিলের কট্টর-ডানপন্থী লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বামপন্থী লুলা এবার জিতলে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে তার চতুর্থ মেয়াদ হবে। এর আগে তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে আবারও তৃতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হন।

এদিকে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে ডানপন্থী প্রার্থীদের পক্ষে লাতিন আমেরিকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে।

আর্জেন্টিনায় গত অক্টোবরে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তিনি অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। নভেম্বরে তিনি সতর্ক করে দিয়েছিলেন, তার পছন্দের প্রার্থী জয়ী না হলে তিনি হন্ডুরাসেও সহায়তা স্থগিত করতে পারেন।

ট্রাম্প বোলসোনারো পরিবারের প্রতি তার সমর্থনের বিষয়টি গোপন রাখেননি। ২০২২ সালে জাইর বোলসোনারো অভিযুক্ত হওয়ার পর ট্রাম্প একটি প্রকাশ্য চিঠি দিয়ে এই বিচারকে একটি প্রহসন বলে অভিহিত করেন।

ট্রাম্প লিখেন, ‘সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো তার মেয়াদকালে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে একজন অত্যন্ত সম্মানিত নেতা ছিলেন। তার সঙ্গে ব্রাজিল যেভাবে আচরণ করেছে তা একটি আন্তর্জাতিক কলঙ্ক, এই বিচার হওয়া উচিত নয়।’

সূত্র : আলজাজিরা 

ব্রাজিলব্রাজিলের নির্বাচনলুলা দা সিলভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!