‘বহিরাগত হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে ব্রাজিলকে সমর্থন করে চীন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে এমন আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কৌশলগত সমন্বয় আরও জোরদারে বেইজিং প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে এ তথ্য।সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে লুলা জানান, চীন এবং দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মধ্যে সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি আনার পক্ষেও সমর্থন জানিয়েছেন দুই নেতা। মার্কোসুরের সদস্য দেশগু...