Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আলাস্কার সিনেট আসনেও হারলেন ট্রাম্পের প্রার্থী, ডেমোক্র্যাট মেরি পেলটোলার জয়

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:০২
শেয়ার করুন:
আলাস্কার সিনেট আসনেও হারলেন ট্রাম্পের প্রার্থী, ডেমোক্র্যাট মেরি পেলটোলার জয়

ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনী ফেস্টুন। ফাইল ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনে রিপাবলিকান ড্যান সুলিভানকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। মঙ্গলবার রাতে একাধিক সংবাদমাধ্যম এই আসনে পেলটোলাকে বিজয়ী ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে সিনেট নির্বাচনের সর্বশেষ আসনটিও নিশ্চিত হলো।

এই জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও বেড়েছে। মধ্যবর্তী নির্বাচনে দলটি মোট ৯টি সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে, যা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ। নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি, ডেমোক্র্যাটদের ৪৭টি। এখন ডেমোক্র্যাটদের আসন বেড়ে ৫৬টি হয়েছে, বিপরীতে রিপাবলিকানদের কমে দাঁড়িয়েছে ৪৪টিতে।
আলাস্কার এই নির্বাচন ঘিরে জালিয়াতির অভিযোগও উঠেছিল। এক তদন্তে দাবি করা হয়, পেলটোলার সহযোগীরা রিপাবলিকান প্রার্থী ড্যান সুলিভানের ভোট কমাতে একই নামের আরেক ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করেছিলেন। তবে এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে জানার কথা অস্বীকার করেছেন পেলটোলা।

নির্বাচনের ফল হারলেও তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুলিভান। এর কয়েক দিন আগে রিপাবলিকান প্রার্থী হেরে গেলে নির্বাচনের ফল বাতিলের সনদ দিতে বিচার বিভাগের করা একটি মামলার পর তিনি এ প্রতিশ্রুতি দেন।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেলটোলা বলেছেন, ‘করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কাকে অগ্রাধিকার দেওয়ার সংগ্রামে রাজ্যবাসীর সমর্থন পাওয়ার চেয়ে বড় সম্মান আর কিছু নেই।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে অভিবাসীদের জয়জয়কার, এর কী প্রভাব

০৫ নভেম্বর ২০২৬

এর আগে আলাস্কার একমাত্র প্রতিনিধি পরিষদ আসনে দায়িত্ব পালন করেছেন পেলটোলা। কংগ্রেসে দায়িত্ব পালন করা প্রথম আলাস্কান আদিবাসী তিনি। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান নিক বেগিচের কাছে হেরে যান তিনি। তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন পেলটোলা।


প্রচারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য নিয়ে রাজ্যবাসীর অসন্তোষকে গুরুত্ব দেন তিনি। বিশেষ করে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা ডিজেলনির্ভর বিদ্যুৎ ও তাপের জন্য বেশি খরচের মুখে পড়েন। এসব এলাকায় যাতায়াতও মূলত আকাশ বা জলপথে।

আলাস্কায় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো গভর্নর পদেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। সাবেক আইনপ্রণেতা জনাথন ক্রেইস-টমকিনস তিন রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন।

সূত্র : আলজাজিরা 

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনরিপাবলিকান পার্টিসিনেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি