রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এক ডজন মার্কিন পরমাণুবিজ্ঞানীর মৃত্যু নিয়ে রহস্য

  • তদন্তের নির্দেশ ট্রাম্পের
অনলাইন ডেস্কপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২১:৫৪
এক ডজন মার্কিন পরমাণুবিজ্ঞানীর মৃত্যু নিয়ে রহস্য

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ১০ থেকে ১২ জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিজ্ঞানীদের প্রবেশাধিকার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশসংক্রান্ত তথ্যভাণ্ডারের কিছু অংশে।

এসব ঘটনা অনলাইনে জন্ম দিয়েছে নানা ধরনের জল্পনা-কল্পনার। এর মধ্যে রয়েছে বিদেশি গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে গোপন ইউএফও গবেষণা আড়াল করতে সরকারি পর্যায়ে তথ্য গোপনের অভিযোগ পর্যন্ত ।

গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প মন্তব্য করেন, তিনি মাত্রই ‘এ-সংক্রান্ত‘ একটি বৈঠক থেকে বের হয়েছেন। ‘এটা বেশ গুরুতর বিষয়’ বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি আশা করি, এটা অন্য সাধারণ ঘটনার মতোই হবে, আগামী দেড় সপ্তাহের মধ্যেই বিষয়টি জানতে পারব আমরা। তাদের মধ্যে কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং আমরা খুব দ্রুতই খতিয়ে দেখব বিষয়টি।’

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত ১০ থেকে ১২ ব্যক্তি রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন অথবা হয়েছেন নিখোঁজ ।

যারা রয়েছেন তালিকায়

স্টিভেন গার্সিয়া, বয়স ৪৮। তিনি কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে কাজ করতেন একজন সরকারি কন্ট্রাক্টর হিসেবে। এই প্রতিষ্ঠানটি তৈরি করে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ৮০ শতাংশের বেশি অপরমাণু উপাদান। তিনি ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন আলবুকার্কে নিজের বাড়ি থেকে। তার ফোন, মানিব্যাগ ও চাবি— সব পাওয়া যায় বাড়িতেই । শুধু পাওয়া যায়নি তার হ্যান্ডগানটি।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড, বয়স ৬৮। তিনি ছিলেন রাইট-প্যাটারসন বিমান ঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিউ মেক্সিকোতে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। তার স্ত্রী ৯১১-তে ফোন করে বলেছিলেন, তার স্বামী আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন, যেন তাকে খুঁজে না পায় কেউ।

লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং একই পারমাণবিক অস্ত্র গবেষণাগারের প্রশাসনিক সহকারী মেলিসা ক্যাসিয়াস— দুজনই নিখোঁজ হন ২০২৫ সালে । তারা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, সঙ্গে নেননি কোনো ব্যক্তিগত জিনিসপত্র।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো রেজা, বয়স ৬০। ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পর ওই ল্যাবের আরও দুজন বিজ্ঞানী— ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল হিকস মারা গেছেন বলে জানা গেছে। এ দুজনের মৃত্যুর ক্ষেত্রে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়নি। মৃত্যুর কারণও করা হয়নি প্রকাশ।

এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লোরেইরো (৪৭) ২০২৫ সালের ডিসেম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার নিজ বাড়িতে ।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার (৬৭) গত ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নিজ বাড়ির বারান্দায়।

অন্যদিকে ক্যানসার গবেষক বিজ্ঞানী জেসন থমাস নিখোঁজ থাকার পর তার মরদেহ গত মাসে ম্যাসাচুসেটসের একটি হ্রদে পাওয়া যায় বলে জানা গেছে।

সম্ভাব্য একাদশতম ঘটনাটি সামনে আসে গত বৃহস্পতিবার। ডেইলি মেইল জানায়, ৩৪ বছর বয়সী বিজ্ঞানী অ্যামি এস্করিজকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় নিজ বাড়িতে। তিনি অ্যান্টি-গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছিলেন বলে জানা যায়।

ডেইলি মেইল আরও জানায়, এ বিষয়ে প্রকাশ করা হয়নি পুলিশি তদন্ত বা মেডিকেল পরীক্ষার কোনো প্রতিবেদন। তবে মারা যাওয়ার আগে এস্করিজ একটি পডকাস্টে বলেছিলেন, তার জীবন রয়েছে ঝুঁকির মধ্যে।

এফবিআইয়ের সাবেক সহকারী পরিচালক ক্রিস সুয়েকার আগেই ডেইলি মেইলকে বলেছিলেন, ‘এসব ঘটনা দাবি রাখে তদন্তের। তিনি উল্লেখ করেন, ‘সবকটিই সন্দেহজনক; তারা এমন বিজ্ঞানী, যারা কাজ করেছেন গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে।’

এখন পর্যন্ত কর্তৃপক্ষ এসব ঘটনার মধ্যে দেখাতে পারেনি কোনো সুনির্দিষ্ট সম্পর্কের নিশ্চিত প্রমাণ।

তথ্যসূত্র: আরটি

যুক্তরাষ্ট্রপরমাণুবিজ্ঞানী
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৭

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:৫০

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    ১৮ এপ্রিল ২০২৬, ২২:২৯

    সীমান্তে সেদিন বুক পেতেছিলেন সাধারণ মানুষও

    সীমান্তে সেদিন বুক পেতেছিলেন সাধারণ মানুষও

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৮

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৯

    এমন যদি হতো

    এমন যদি হতো

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৭

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৪

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    ১৯ এপ্রিল ২০২৬, ০০:৩৩

    কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে বিচারকদের প্রধান এই মুসলিম অভিনেত্রী

    কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে বিচারকদের প্রধান এই মুসলিম অভিনেত্রী

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:২৫

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৯

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৩

    মঞ্জুরুলের আরো বড় শাস্তি চান জাহানারা

    মঞ্জুরুলের আরো বড় শাস্তি চান জাহানারা

    ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৮

    কীভাবে ‘শান্তির দূত’ হয়ে উঠলেন আসিম মুনির

    কীভাবে ‘শান্তির দূত’ হয়ে উঠলেন আসিম মুনির

    ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০