Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘ভুলে’ ব্যাংক থেকে ট্রাম্পের করের তথ্য ফাঁস, এপস্টিনের সঙ্গে সন্দেহজনক লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১
শেয়ার করুন:
‘ভুলে’ ব্যাংক থেকে ট্রাম্পের করের তথ্য ফাঁস, এপস্টিনের সঙ্গে সন্দেহজনক লেনদেন

জেফরি এপস্টিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি / সংগৃহীত

তথ্য ফাঁসের ঘটনায় চাপে পড়েছে জার্মানির ডয়চে ব্যাংক। ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মীদের দেওয়া প্রায় দেড় কোটি নথি ফাঁসের পর ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক অপরাধ নিয়ন্ত্রণে দীর্ঘদিনের নানা ব্যর্থতার তথ্য সামনে এসেছে।

এর মধ্যে রয়েছে প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করসংক্রান্ত তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁসের ঘটনা।

এসব তথ্য প্রকাশের পর মঙ্গলবার সকালে লেনদেনের শুরুতে ডয়চে ব্যাংকের শেয়ারের দাম দ্রুত কমে যায়। ফ্রাঙ্কফুর্টের শেয়ারবাজারে লেনদেনের শুরুতে দর ৬ শতাংশের বেশি কমেছিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে শেয়ারের দর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কম ছিল।ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণী, ইমেইল, অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদনসহ বিভিন্ন নথি। এসব নথিতে গত দুই দশকে ফ্রাঙ্কফুর্টভিত্তিক ব্যাংকটির বিভিন্ন বিভাগে কাঠামোগত ব্যর্থতার চিত্র উঠে এসেছে।

এপস্টিন, রাশিয়া ও ট্রাম্পের তথ্য

ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদনে বলা হয়েছে, জেফরি এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট ৫৮ কোটি ২০ লাখ ডলারের সন্দেহজনক লেনদেন প্রক্রিয়া করেছে ডয়চে ব্যাংক। এর আগে জানা তথ্যের তুলনায় এই অঙ্ক অনেক বেশি। তবে সন্দেহজনক লেনদেনের অর্থ এই নয় যে প্রতিটি লেনদেনই অপরাধমূলক ছিল।

এফটির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের মার্চে ট্রাম্পের প্রথম মেয়াদে ডয়চে ব্যাংক ভুলবশত তাঁর করসংক্রান্ত তথ্য ফাঁস করেছিল। জেফরি এপস্টিনের সংগ্রহে থাকা ছবিতে অজ্ঞাতপরিচয় কয়েকজন নারীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি / রয়টার্সসে সময় ব্যাংকটির বেসরকারি ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিশ্চিয়ান জেভিং। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ভুল’ বলে বর্ণনা করেছিলেন। তবে হোয়াইট হাউসকে এ বিষয়ে জানানো হয়নি।

বিশ্বের বিভিন্ন দেশের ২০০ জনের বেশি সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি জোট এ বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। এতে এফটি, ডের স্পিগেল ও লা মঁদের সাংবাদিকেরাও ছিলেন। অনুসন্ধানে বলা হয়েছে, ২০১৮ সালের শুরুর দিকে যেসব বিনিয়োগ ব্যাংক গ্রাহককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তাদের মধ্যে প্রায় ২৮ হাজার গ্রাহকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ব্যর্থ হয়েছিল ডয়চে ব্যাংক

আরও পড়ুন

এপস্টিন ফাইলস: সত্য চাপা দিচ্ছেন অভিজাত অপরাধীরা

০৬ ফেব্রুয়ারি ২০২৬


এ ছাড়া ২০২১ সালে ব্যয়সংক্রান্ত লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাংকটি তথ্য গোপন করেছিল বলেও অভিযোগ উঠেছে। ওই সময় নিউইয়র্কে দায়িত্ব পালন করা বহিরাগত পর্যবেক্ষকেরা সতর্ক করেছিলেন, ব্যাংকটির ঝুঁকি নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে।

ফাঁস হওয়া নথিতে বিভিন্ন দেশের ধনকুবের ও প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে ব্যাংকটির সম্পর্ক এবং রাশিয়ার অর্থ পাচারের উদ্বেগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লেনদেনের তথ্যও রয়েছে। এসব সম্পর্কের কারণেই তথ্যদাতারা ভারতীয় সাংবাদিক জোসি জোসেফ ও দক্ষিণ আফ্রিকার সাংবাদিক খাদিজা শারিফের কাছে নথিগুলো পাঠিয়েছিলেন।

নতুন করে নজরদারিতে ঝুঁকি ব্যবস্থাপনা

নতুন এসব তথ্য প্রকাশের পর ডয়চে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণব্যবস্থা আবারও প্রশ্নের মুখে পড়েছে। এর আগে কয়েক বছর ধরেই বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে ছিল ব্যাংকটি।

এফটির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচার তদন্তে চলতি বছর একাধিকবার জার্মান কর্মকর্তারা ডয়চে ব্যাংকের কার্যালয়ে অভিযান চালিয়েছেন। এ ছাড়া ২০১২ সাল থেকে বাজার কারসাজি, অর্থ পাচার, ভুলভাবে আর্থিক পণ্য বিক্রি এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগসহ বিভিন্ন ঘটনায় সমঝোতার মাধ্যমে প্রায় ১ হাজার ৮৬০ কোটি ইউরো জরিমানা ও ক্ষতিপূরণ দিয়েছে ব্যাংকটি। ডলারে এর পরিমাণ প্রায় ২ হাজার ৫০ কোটি।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে এক বিবৃতিতে ডয়চে ব্যাংক বলেছে, এসব ঘটনায় উল্লিখিত বিষয়গুলোর অনেকই বহু বছরের পুরোনো।

ব্যাংকটি বলেছে, ‘প্রাসঙ্গিক ক্ষেত্রে আমরা সে সময়ই এসব বিষয় পর্যালোচনা করেছি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি।’

ব্যাংকটির দাবি, সিইও ক্রিশ্চিয়ান জেভিংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ‘মৌলিক পরিবর্তন’ আনা হয়েছে। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঝুঁকি নিয়ন্ত্রণব্যবস্থা উন্নয়নে ৭০০ কোটি ইউরো বিনিয়োগের কথাও জানিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ডয়চে ব্যাংক এখন আগের চেয়ে ভিন্ন একটি প্রতিষ্ঠান। আমরা আমাদের কৌশল বাস্তবায়নে মনোযোগী রয়েছি। ২০২৫ সালে এবং সাম্প্রতিক প্রান্তিকগুলোতে রেকর্ড মুনাফা অর্জন প্রমাণ করে, এই কৌশল সফল হয়েছে।’

এ বিষয়ে মন্তব্য জানতে জার্মানির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা বাফিনের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। তবে, এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : সিএনবিসি


এপস্টিন ফাইলসডোনাল্ড ট্রাম্পডয়চে ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন