Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরানের হামলার ভয়ে পুরনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প

নিউ ইয়র্ক টাইমস
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:২৩
ইরানের হামলার ভয়ে পুরনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প

পুরনো এয়ার ফোর্স ওয়ানে চড়েই তুরস্ক ছাড়েন ট্রাম্প- ভিডিও থেকে

কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজের পরিবর্তে পুরনো ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে চড়েই তুরস্কের আকাশসীমা ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া চরম উত্তেজনার মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন ট্রাম্প। তাই মার্কিন সিক্রেট সার্ভিস তাকে নতুন উড়োজাহাজে না চড়ার অনুরোধ করেন।

বুধবার রাতে তুরস্ক ছেড়ে যান ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

এ ঘটনার পর নতুন উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নে উঠেছে। গত এক বছর ধরে যানটিতে তড়িঘড়ি করে স্থাপন করা হয় নিরাপত্তা ব্যবস্থা। তাই এতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কি না, তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। আইনপ্রণেতা এবং প্রশাসনের কিছু কর্মকর্তা আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন যে, কম সময়ের মধ্যে বিমানটি প্রস্তুত করার কারণে এতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রেসিডেন্টকে সুরক্ষার অন্যান্য জরুরি ব্যবস্থা হয়তো সঠিকভাবে যুক্ত করা সম্ভব হয়নি।

অবশ্য হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে দাবি করেছেন, ‘নতুন এয়ার ফোর্স ওয়ান অত্যন্ত অত্যাধুনিক একটি বিমান। এতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রোটোকল যুক্ত রয়েছে, যা প্রেসিডেন্ট এবং তার কর্মীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করে।’

তিনি জানান, ‘প্রেসিডেন্ট সম্প্রতি যেমনটা বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক শত্রু রয়েছে। তাদের দৃষ্টি ট্রাম্পের ওপর। তাই আমরা সেসব হুমকি মোকাবিলায় বিভ্রান্তি সৃষ্টি ও মনোযোগ সরানোর কৌশলসহ সব ধরনের হাতিয়ার ব্যবহার করি।’

তবে স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু নিয়ে নাম প্রকাশ না করার শর্তে নতুন বিমানটির সক্ষমতা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, পুরনো বিমানের সব সুবিধা এখনো নতুনটিতে পুরোপুরি যুক্ত করা হয়নি। তারা জানান, তুরস্ক ছাড়ার সময় প্রেসিডেন্টের উড়োজাহাজ বদলানো কেবলই সিক্রেট সার্ভিসের পরামর্শে সতর্কতামূলক পদক্ষেপ ছিল। নির্দিষ্ট কোনো হামলার হুমকি থেকে এটি করা হয়নি।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে গত সোমবার রাতে ট্রাম্প এই নতুন ও বিলাসবহুল বিমানে চেপেই তুরস্কে এসেছিলেন। কিন্তু তিনি আসার পর পরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত আবারও শুরু হয়। ট্রাম্প এবং ন্যাটো নেতারা যখন আঙ্কারা থেকে প্রায় ১ হাজার মাইল দূরে, তখনই ওয়াশিংটন ইরানের ওপর দফায় দফায় বিমান হামলা শুরু করে।

অবশ্য বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজে নিরাপত্তার কারণে বিমান বদলানোর কথাটি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এই পরিবর্তন করা হয়েছে যাতে নতুন ‘চমৎকার’ বিমানটি একটু আগেভাগে রওনা দিয়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যাত্রাবিরতি করতে পারে। পাশাপাশি ওখানকার সৈন্যরা বিমানটি ঘুরে দেখার সুযোগ পায়। তবে আঙ্কারায় সাংবাদিকদের ক্রমাগত প্রশ্নের মুখে ট্রাম্প বারবার এটাও মনে করিয়ে দেন, তিনি নিজে ইরানের প্রধান লক্ষ্যবস্তু। এমনকি সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের তৈরি করা লক্ষ্যবস্তুর একটি তালিকা তিনি দেখেছেন বা এ বিষয়ে তাকে ব্রিফ করা হয়েছে বলেও এক পর্যায়ে উল্লেখ করেন।

এর আগে বুধবার সকালে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন যে, আঙ্কারা থেকে তিনি স্মৃতির খাতিরে পুরনো বিমানে ফিরবেন, যাতে নতুন বিমানটি ইংল্যান্ডের মিল্ডেনহল বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের প্রদর্শনের জন্য পাঠানো যায়। সিক্রেট সার্ভিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা প্রেসিডেন্টের ওই সোশ্যাল মিডিয়া পোস্টকেই অফিসিয়াল ব্যাখ্যা হিসেবে ধরে নেওয়ার পরামর্শ দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পএয়ার ফোর্স ওয়ানবোয়িং ৭৪৭-৮ইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    এসআই টুটুলসহ ৪ সদস্যের নতুন ব্যান্ড ‘এবি কিং’

    এসআই টুটুলসহ ৪ সদস্যের নতুন ব্যান্ড ‘এবি কিং’

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:১৫

    হৃদয়ে ফিরছে ঢাকা

    হৃদয়ে ফিরছে ঢাকা

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২২

    advertiseadvertise