আদালতের ঐতিহাসিক রায়
নিউ ইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না

নিউ ইয়র্ক সিটি
নিউ ইয়র্কারদের জন্য সুখবর এলো। বাড়ির মালিকরা প্রতিবছর শতকরা ২ ভাগ ভাড়া বাড়াতেন। অনেকে তা বাড়াতেন ৫ ভাগেরও বেশি। মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের পরপরই অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির ওপর স্থগিতাদেশ দেন। বাড়ির মালিকরা তার এই আদেশেরে বিরুদ্ধে মামলা করে। কিন্তু মাননীয় আদালত বুধবার ২৫ নভেম্বর অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির স্থগিতাদেশ দিল। বাড়িওয়ালারা আর অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়াতে পারবে না। ভাড়া স্থগিতসংক্রান্ত মামলায় বাড়িওয়ালাদের বিরুদ্ধে জয়ী হলেন মেয়র মামদানি। ম্যানহাটনের এক বিচারক ভাড়া— নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়িওয়ালাদের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়ে মেয়র জোহরান মামদানিকে জয়ী করেছেন। ভাড়া — নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া ‘স্থির’ বা অপরিবর্তিত' রাখার প্রতিশ্রুতি মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারণায় দিয়েছিলেন।
নিউ ইয়র্ক সিটির প্রায় ১০ লাখ ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া অপরিবর্তিত রাখার জন্য মেয়র জোহরান মামদানির নেওয়া উদ্যোগ একটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বাড়িওয়ালারা জোহরান মামদানির নেওয়া উদ্যোগের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে বিচারক বাড়িওয়ালাদের দাবির বিপরীতে মেয়রের পক্ষ নিয়ে মামলাটি খারিজ করে দেন।
ম্যানহাটনের স্টেট সুপ্রিম কোর্টের বিচারক ব্রেন্ডন টি. ল্যান্ট্রি বুধবার ২০ পৃষ্ঠার এক রায়ে মামলাটি খারিজ করে দেন। রায়ে বলা হয়েছে, মেয়র কোনো স্বাধীন বোর্ডকে অবৈধভাবে প্রভাবিত করে এই ভাড়া স্থগিতের সিদ্ধান্ত অনুমোদন করিয়ে নিয়েছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এই রায় মেয়রের জন্য আরও একটি বড় জয়। দায়িত্ব গ্রহণের প্রথম বছরের শেষ পর্যায়ে এসে তিনি বেশ কয়েকটি সাফল্য পেয়েছেন। এর আগে নভেম্বরের মাসের শুরুর দিকে একটি আপিল আদালত শহরের দ্বিতীয় বাড়ির ওপর আরোপিত বিতর্কিত করের বিরুদ্ধে আনা চ্যালেঞ্জও খারিজ করে দিয়েছিল। যদিও এই কর আরোপের পদ্ধতি নিয়ে কিছু সমালোচনা হয়েছে, তবুও মেয়র মামদানির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে সারা দেশে ডেমোক্র্যাটরা বড় জয় পেয়েছে, যেখানে তাদের প্রচারণায় মামদানির ‘সাশ্রয়ী জীবনযাপন’ বা সামর্থ্যের মধ্যে বসবাসের বার্তার প্রতিফলন ছিল।
বুধবার এক বিবৃতিতে মামদানি বলেন, এই রায় ভাড়াটিয়াদের জন্য, সাশ্রয়ী জীবনযাপনের জন্য এবং এই মূলনীতির জন্য একটি জয় । নিউ ইয়র্কের কর্মজীবী মানুষ এমন একটি শহরে বসবাসের যোগ্য, যেখানে তাদের সামর্থ্যের মধ্যেই খরচ সীমাবদ্ধ থাকে।কারণ আবাসন কোনো বিলাসিতা নয়।এটি একটি মৌলিক চাহিদা।
ফেব্রুয়ারি মাসে মামদানি ‘রেন্ট গাইডলাইনস বোর্ড'এ ছয়জন সদস্য নিয়োগ দেন। নয় সদস্যের এই প্যানেলটি প্রতি বছর সিদ্ধান্ত নেয় যে, ভাড়া নিয়ন্ত্রিত বাড়িগুলোর ভাড়া বাড়ানো হবে কি না এবং বাড়ালে তা কতটা বাড়ানো হবে।
জুন মাসের শেষ দিকে, বোর্ডটি ভাড়া অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেয়। এর ফলে প্রায় ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক বছর ও দুই বছর—উভয় মেয়াদের ইজারা চুক্তির ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধি স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তটি ১ অক্টোবর বা তার পরে শুরু হওয়া ইজারা চুক্তিগুলোর ক্ষেত্রে কার্যকর হবে।
বাড়ির মালিকদের পক্ষের সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে এই রায়ের নিন্দা জানিয়েছে। সমালোচকদের মতে, বর্তমান মেয়রের ইচ্ছামতো কাজ করার প্রবণতা এই বোর্ডের মধ্যে অত্যধিক। বাদীদের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের মধ্যে একজন হলেন র্্যান্ডি মাস্ট্রো। বুধবার এক বিবৃতিতে মিস্টার মাস্ট্রো বলেছেন, এই রায়ে তিনি হতাশ হয়েছেন। তার মতে, এই সিদ্ধান্তের ফলে শহরের “ক্ষুদ্র বাড়ির মালিকদের জন্য ধ্বংসাত্মক পরিণতি” নেমে আসবে। তিনি জানান, মামলার সঙ্গে যুক্ত বাড়ির মালিকরা “রায়টি পর্যালোচনা করছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করছেন।”



