Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হলো ৬০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৩:৩১
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হলো ৬০ হাজার মানুষ

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে স্পোকেন এলাকায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে অন্তত ৬০০টি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে বলে রবিবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেনের আশপাশে শনিবার প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া কয়েক ডজন দাবানলের মধ্যে এসব আগুনও রয়েছে, যা নিয়ন্ত্রণে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলোর সক্ষমতার ওপর ব্যাপক চাপ তৈরি করেছে।

পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। স্পোকেনসহ কয়েকটি এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

দমকল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে তারা সতর্ক করে বলেছেন, উদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলার কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

স্পোকেন এলাকার ভিডিওতে বিভিন্ন ভবনে আগুন জ্বলতে এবং আবাসিক এলাকার কাছে আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। কোথাও কোথাও পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে শুধু চিমনি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগামী কয়েক দিনও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা।

স্পোকেনে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেছেন, ‘আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েকটি দিন কঠিন হবে।’

দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা।

স্পোকেনই একমাত্র এলাকা নয়, যেখানে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়িয়ে দেওয়া একটি দাবানল নিয়ন্ত্রণে দশম দিনের মতো কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এলাকাটিতে বেশ কিছু গবাদিপশুর খামার রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে ৬০০টির বেশি বাড়ি ও আরও ৮০০টি স্থাপনা হুমকির মুখে রয়েছে।

এদিকে, মধ্য ইউটাহতে একটি বিশাল দাবানলও গত সপ্তাহে দ্রুত ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে আগুনের বিস্তৃতি প্রায় ৪১ বর্গকিলোমিটার থেকে বেড়ে ১৪৫ বর্গকিলোমিটারে পৌঁছেছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আগুনে শতাধিক গবাদিপশু মারা গেছে।

সূত্র : আলজাজিরা 

যুক্তরাষ্ট্রে দাবানলওয়াশিংটনে দাবানলদাবানল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প