যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে স্পোকেন এলাকায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে অন্তত ৬০০টি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে বলে রবিবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেনের আশপাশে শনিবার প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া কয়েক ডজন দাবানলের মধ্যে এসব আগুনও রয়েছে, যা নিয়ন্ত্রণে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলোর সক্ষমতার ওপর ব্যাপক চাপ তৈরি করেছে।পুরো ওয়াশিংটন অঙ্গরা...