Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মদ খেয়ে গাড়ি চালালে ভিসা বাতিলের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

হারিসুল ইসলাম সজীব, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:২৪
মদ খেয়ে গাড়ি চালালে ভিসা বাতিলের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন প্রয়োগে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই) বা জননিরাপত্তা বিঘ্নিত করে এমন অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হতে পারে। প্রয়োজনে দ্রুত তাদের দেশ থেকেও বহিষ্কার করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, প্রতিটি ভিসা জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করলে শুধু তার ভিসাই বাতিল হবে না, দেশটিতে থাকার অধিকারও হারাতে পারেন।

তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের আইন মেনে চলা কঠোরভাবে নিশ্চিত করা হবে। জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে ভিসার শর্ত ভঙ্গ, বিভিন্ন অপরাধে জড়িত থাকা এবং বিশেষ করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ছিল।

এদিকে ওকলাহোমার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, ডাকা (ডিএসিএ) কর্মসূচির আওতায় থাকা এক ব্যক্তি মাতাল অবস্থায় উল্টো পথে গাড়ি চালিয়ে চার তরুণের মৃত্যুর কারণ হন। ওই ঘটনার পর তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়েছে। একই সঙ্গে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) তার বিরুদ্ধে ইমিগ্রেশন ডিটেইনার জারি করেছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, বৈধ বা অবৈধ—যে কোনো বিদেশি নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রের আইন মেনে চলা বাধ্যতামূলক। কেউ জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলে তার বিরুদ্ধে ভিসা বাতিল ও বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন পিছপা হবে না।

যুক্তরাষ্ট্রভিসা বাতিলমদ্যপান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে