Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের পথের কাঁটা ট্রাম্প!

agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২২:০৪
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের পথের কাঁটা ট্রাম্প!

প্রতীকী ছবি

বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণে সুযোগ সুবিধা সীমিত করতে ফের পথে কাঁটা বিছিয়েছিলেন দেশটির অভিবাসী শত্রুখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত মঙ্গলবার এক ফেডারেল বিচারক আটকে দিয়েছেন সেই উদ্যোগ। একই দিনে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অধিকারের প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিবাসন বিচারকরা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বস্টনের মার্কিন জেলা আদালতের বিচারক জুলিয়া কোবিক বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ সীমিত করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে আগস্টে জারি করা দুটি নির্দেশনা কার্যকর করতে পারবে না যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের অভিযোগ, ওই নির্দেশনার কারণে দেশজুড়ে হঠাৎ করেই ব্যাহত হয়েছে বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া বিচারক কোবিক গত মাসে দায়ের করা একটি মামলায় এ রায় দেন। চারটি সংগঠন এই মামলাটি করেছিল। এর মধ্যে রয়েছে অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিজ এবং প্রেসিডেন্টস অ্যালায়েন্স অন হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিধিনিষেধের বিরুদ্ধে করা মামলাগুলোতে এটি বাদীদের সর্বশেষ আইনি জয়। সোমবার একটি নতুন বিধি বাতিল করেন বস্টনের আরেক ফেডারেল বিচারক। ওই বিধিতে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে কত দিন থাকতে পারবেন, তা নির্দিষ্ট করে দেওয়ার কথা ছিল। মেয়াদ বাড়াতে হলে তাদের আবেদন করতে হতো।
এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ডিএইচএস।

কোবিকের আদালতে করা মামলায় শিক্ষা সংগঠনগুলো বলেছে, ৩৫ বছরের বেশি সময় ধরে চালু থাকা একটি নিয়ম কঠোরভাবে সীমিত করেছে ডিএইচএস। ওই নিয়মের আওতায় কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) কর্মসূচির মাধ্যমে ইন্টার্নশিপ ও অন্যান্য ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নিতে পারতেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

মামলাকারীদের মতে, সরকার দীর্ঘদিন ধরে এই নিয়মের ব্যাখ্যা দিয়ে আসছিল যে, ডিগ্রি অর্জনের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক হলে বিদেশি শিক্ষার্থীরা তাতে অংশ নিতে পারবেন। যদিও আগে পড়াশোনার বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং পাঠ্যক্রমের অংশ হলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ইন্টার্নশিপ ও যে কোনো প্রশিক্ষণে অংশ নিতে পারতেন তারা।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সিপিটি কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সবচেয়ে বড় দুই নিয়োগদাতা ছিল অ্যামাজন ও টেসলা। ওই বছর মোট ১ লাখ ৪০ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভিসাধারীকে সিপিটি কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

তবে আগস্টে আইসিইর তত্ত্বাবধানকারী সংস্থা ডিএইচএস বিশ্ববিদ্যালয়গুলোকে বার্তা দিয়ে জানিয়েছিল, কোনো ডিগ্রি কর্মসূচির প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হলেই কেবল ইন্টার্নশিপ ও অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম এ কর্মসূচির আওতায় পড়বে। শিক্ষাগত ক্রেডিট পাওয়া যায়, এমন ঐচ্ছিক প্রশিক্ষণ এর অন্তর্ভুক্ত হবে না।

সংস্থাটি আরও জানিয়েছিল, সিপিটি কর্মসূচির শর্ত পূরণ করে না—এমন অনুমোদনের সংখ্যা বেড়েছে বলে তারা মনে করছে। এ কারণে প্রশিক্ষণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর নজরদারি করা হবে।

বিচারক কোবিক মনে করেন, নির্দেশনাগুলো স্বেচ্ছাচারী ও খামখেয়ালিপূর্ণ। কারণ, কর্মসূচির নিয়ম সম্পর্কে সরকারের দীর্ঘদিনের ব্যাখ্যায় যে ‘মৌলিক’ পরিবর্তন আনা হচ্ছে, ডিএইচএস তা স্বীকার করেনি।

রায়ে তিনি লেখেন, ‘এই নতুন ব্যাখ্যা সঠিক হোক বা না হোক, সরকারের আগের অবস্থানের সঙ্গে তা সংগতিপূর্ণ নয়।’

প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অধিকারের চান অভিবাসন বিচারকেরা

বিদেশি শিক্ষার্থীদের পক্ষে রায়ের দিনই বাক স্বাধীনতা চেয়ে আবেদন করলেন অভিবাসন বিচারকরা। গত মঙ্গলবার তাদের কাজ ও অভিবাসন বিষয়ে প্রকাশ্যে কথা বলার ওপর বিচার বিভাগের (ডিওজে) নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে বাক্‌স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। এই অধিকার নিয়েই কয়েক বছর ধরে আইনি লড়াই চলছে।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে) আপিল আদালতের একটি রায় পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, বিচারকেরা সরাসরি ফেডারেল আদালতে অভিযোগ জানাতে পারবেন না। তাদের সরকারি কর্মচারীদের অভিযোগ পর্যালোচনার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বিচারকদের দাবি, ওই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত আদালতে যাওয়ার সুযোগ নাও মিলতে পারে। এ ছাড়া নিষেধাজ্ঞা বহাল থাকায় তারা প্রকাশ্যে কথা বলতে পারছেন না। এতে তাদের বাক্‌স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসন বিরোধী কার্যক্রমের মধ্যে অভিবাসন বিচারকদের বক্তব্য জনসাধারণের শোনার সুযোগ পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাদীপক্ষ।

বিদেশি শিক্ষার্থীট্রাম্পঅভিবাসন বিচারকরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের