Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে ট্রাম্প বললেন, ইরানে তিনিই জয়ী

দ্য ইন্ডিপেনডেন্ট
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২১:২৮
সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে ট্রাম্প বললেন, ইরানে তিনিই জয়ী

এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ট্রাম্পের

ইরান যুদ্ধ নিয়ে প্রতিবেদন করার কারণে এক সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ ও ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে এক উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি।

বেইজিংয়ে তিন দিনের শীর্ষ সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্পকে ইরানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। বর্তমানে নাজুক যুদ্ধবিরতির কারণে সংঘাত কিছুটা থেমে থাকলেও ট্রাম্প ইঙ্গিত দেন, আবারও শুরু হতে পারে সামরিক অভিযান।

নিউইয়র্ক টাইমসের হোয়াইট হাউজ ও জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রতিবেদক ডেভিড স্যাঙ্গার ট্রাম্পের কাছাকাছি দাঁড়িয়ে প্রশ্ন করেন, ‘আবার বোমা হামলা চালিয়ে কী লাভ হবে? আপনি ৩৮ দিন ধরে হামলা চালিয়েছেন, কিন্তু রাজনৈতিক পরিবর্তন আনতে পারেননি ইরানে।’

গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করা ট্রাম্প জবাবে বললেন, ‘আমি সম্পূর্ণ সামরিক বিজয় অর্জন করেছি। কিন্তু ভুয়া সংবাদমাধ্যম, আপনার মতো লোকেরা ভুলভাবে লেখে। আপনি ভুয়া মানুষ।’

৭৯ বছর বয়সী এই ধনকুবের আরও দাবি করেন, ইরানের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সক্ষমতা এবং উচ্চ ও নিম্ন পর্যায়ের নেতৃত্বও রয়েছে এর মধ্যে।

তিনি বললেন, ‘আমরা সম্পূর্ণ বিজয় পেয়েছি, শুধু আপনার মতো মানুষরা সত্য লেখে না। আমি সত্যিই মনে করি, আপনি যা লিখছেন তা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। আপনি, নিউইয়র্ক টাইমস এবং সিএনএন সবচেয়ে খারাপ।’

ট্রাম্প আরও বলেছেন, ‘আপনাদের এর চেয়ে ভালো বোঝা উচিত। আপনাদের সম্পাদকরা কী লিখতে হবে বলে দেন, আর আপনারা তা-ই লেখেন। এজন্য আপনাদের লজ্জিত হওয়া উচিত।’

স্যাঙ্গার আবার প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে আবারও ইঙ্গিত দেন যে গুরুতর অপরাধ করেছেন তিনি।

ট্রাম্প বললেন, ‘আমি সত্যিই মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতা। যখন আপনারা এমনভাবে লেখেন যেন তারা সামরিকভাবে ভালো করছে, অথচ তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই।’

তিনি আরও দাবি করেন, ‘এই কারণেই আপনাদের গ্রাহকসংখ্যা অনেক কমে গেছে। নিউইয়র্ক টাইমসের গ্রাহকসংখ্যা ব্যাপকভাবে কমেছে, কারণ এটি ভুয়া সংবাদমাধ্যম।’

ডোনাল্ড ট্রাম্পএয়ার ফোর্স ওয়ানসাংবাদিকউত্তপ্ত বাক্যবিনিময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক