Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রোহিঙ্গা ইস্যুর আগে যে দুই গণহত্যা মামলায় রায় দিয়েছিলেন আইসিজে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৯
শেয়ার করুন:
রোহিঙ্গা ইস্যুর আগে যে দুই গণহত্যা মামলায় রায় দিয়েছিলেন আইসিজে

ছবি: রয়টার্স

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের রায় আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। এর আগে গণহত্যার অভিযোগসংক্রান্ত দুটি মামলায় রায় দিয়েছেন আদালত।

২০০৭ সালে বসনিয়া ও সার্বিয়ার মধ্যকার মামলায় ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় প্রায় আট হাজার বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন আইসিজে। বসনীয় সার্ব বাহিনীর চালানো ওই হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেন বিচারকেরা। তবে হত্যাকাণ্ডে সরাসরি সার্বিয়ার সম্পৃক্ততা প্রমাণিত হয়নি বলে জানান তারা।

এরপর ২০১৫ সালে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যকার আরেকটি মামলার রায় দেন আদালত। ১৯৯১ সালে ক্রোয়েশিয়ার ভুকোভারসহ বিভিন্ন এলাকায় গণহত্যার অভিযোগ এনেছিল ক্রোয়েশিয়া। পাল্টা অভিযোগে সার্বিয়া বলেছিল, ১৯৯৫ সালে ক্রোয়েশিয়া থেকে দুই লাখের বেশি সার্বীয়কে বিতাড়িত করা হয়েছিল। তবে উভয় দেশের অভিযোগই খারিজ করে দেন আইসিজে।

এবারের মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে মিয়ানমার। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন বলে জাতিসংঘের হিসাব।

আজকের রায়ে মিয়ানমার রাষ্ট্র গণহত্যার দায়ে দায়ী কি না, তা নির্ধারণ করবেন বিচারকেরা। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ এবং ধ্বংস হওয়া বসতভিটা পুনর্গঠনের বিষয়েও আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলাসহ ভবিষ্যতের আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

আইসিজেরোহিঙ্গাগণহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে