Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

মোদির সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক ট্রাম্পের

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২২:৫৯
মোদির সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক ট্রাম্পের

জি৭ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে’ বৈঠক হয় ডোনাল্ড ট্রাম্পের- রয়টার্স

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বুধবার এমনটাই জানিয়েছেন তিনি। তিনি জানান, বর্তমানে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে দুই দেশ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মোদিকে ‘কঠিন আলোচক’ হিসেবে বর্ণনা করেন। তিনি আরও জানান, ‘ভবিষ্যতে কোনো একসময়’ ভারত সফরে যাবেন তিনি।

গত কয়েক মাস ধরে ট্রাম্পকে ভারত সফরে আনার চেষ্টা করছে নয়াদিল্লি। সম্ভাব্য এই সফর জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি বৈঠকের অংশও হতে পারে বলে আলোচনা রয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে মোদি ওয়াশিংটন সফর করার পর এই প্রথম দুই নেতার বৈঠক হলো। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই সেই সফর হয়েছিল। তখন বাণিজ্য ও শুল্কসংক্রান্ত মতপার্থক্য সমাধানে কাজ করার বিষয়ে একমত হয়েছিল উভয় পক্ষ।

তবে এরপর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে নয়াদিল্লির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এবং ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ায়।

সম্পর্ক স্বাভাবিক করতে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করেন। কিন্তু উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে আবারও দেখা দেয় উত্তেজনা।

সাংবাদিকদের উপস্থিতিতে মোদি ট্রাম্পকে বছেলেন, হরমুজ প্রণালি অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নয়াদিল্লির কাছে ‘সর্বোচ্চ গুরুত্বের’ বিষয়।

নরেন্দ্র মোদিডোনাল্ড ট্রাম্পবৈঠকজি৭
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise