যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই: আরাগচি
আলজাজিরা

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আব্বাস আরাগচি বলেছেন, ‘ইরান যুদ্ধবিরতির জন্য আবেদন করছে না।’
‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন আলোচনা করব, তার কোনো কারণ দেখি না। আমরা দুইবার যখনই তাদের সঙ্গে আলোচনা করেছি, প্রতিবারই তারা আলোচনার মাঝখানে আমাদের ওপর হামলা চালিয়েছে’, তিনি বলেছেন।
আরাগচি জোর দিয়ে বলেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করেনি। তিনি উল্লেখ করেন, ‘জাহাজ ও ট্যাংকারগুলোই’ ওই নৌপথ দিয়ে চলাচল করতে অস্বীকৃতি জানিয়েছে।
তিনি যোগ করেন, ‘এই মুহূর্তে আমদের এটি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। তবে যুদ্ধ চলতে থাকলে আমরা সব সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করব।’




