Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১৬

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৫:২৫
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১৬

বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একদল সদস্য। ছবি-রয়টার্স

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান ‘অপারেশন আল আজম’ অভিযানে এখন পর্যন্ত ১৬ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তান টেলিভিশন (পিটিভি) নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য জানায়।

পিটিভির প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানে গোয়েন্দা তথ্যভিত্তিক অপারেশন আল আজম অব্যাহত রয়েছে। অভিযানে ১৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে এবং সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে উল্লেখ করে। সরকারের দাবি, এসব গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের ভূমিকা রয়েছে।

গত বুধবার কোয়েটা থেকে করাচিগামী একটি যাত্রীবাহী কোচে বন্দুক হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হওয়ার পর অপারেশন আল আজম শুরু করা হয়।

বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এর আগে সেনাবাহিনী জানায়, মাসতুং ও সুরাব জেলায় ৪৮ ঘণ্টার অভিযানে ১০ জন সশস্ত্র ব্যক্তি নিহত এবং দুই আত্মঘাতী হামলাকারী ও তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে জিয়ারতের মাঙ্গি ড্যাম পাম্পিং স্টেশনের একটি পুলিশ পোস্টে হামলায় ২৭ পুলিশ সদস্যকে অপহরণ ও হত্যা করা হয়। ওই ঘটনার জবাবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে অপারেশন শাবান শুরু করে।

এদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) প্রকাশিত জুনের শুরুতে এক নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, টানা দুই মাস পরিস্থিতির উন্নতির পর মে মাসে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে শুধু বেলুচিস্তানেই ৭১টি হামলার ঘটনা ঘটে, যা এপ্রিলের ৩৪টি ঘটনার তুলনায় ১০৯ শতাংশ বেশি। একই মাসে দেশজুড়ে ৫৪টি অপহরণের ঘটনার মধ্যে ৫২টিই বেলুচিস্তানে ঘটে।

গত ৯ জুলাই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, বেলুচিস্তানে একের পর এক বড় হামলার পর দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব সন্ত্রাসবাদ নির্মূলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ বুগতির সহসভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকেও প্রদেশটিতে নিরাপত্তা জোরদার, চলমান অভিযান অব্যাহত রাখা এবং সন্ত্রাসীদের জন্য কোনো স্থান না রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সূত্র-ডন

বেলুচিস্তানপাকিস্তানঅপারেশন আল আজম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’