Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

বেলুচিস্তানের গুমবিরোধী মানবাধিকারকর্মীর যাবজ্জীবন

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ২২:৫৫
বেলুচিস্তানের গুমবিরোধী মানবাধিকারকর্মীর যাবজ্জীবন

মাহরাং বেলুচ

পাকিস্তানের বেলুচিস্তানে গুমের ঘটনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা মানবাধিকারকর্মী মাহরাং বেলুচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালের এক সমাবেশে আধাসামরিক বাহিনীর একজন সদস্য হত্যার মামলায় দেওয়া হয়েছে এ আদেশ।

বেলুচিস্তান ইউনিটি কমিটির (বিওয়াইসি) নেতা মাহরাং বেলুচ এবং তার সহকর্মী কর্মী সিবঘাতুল্লাহকে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে করা হয়েছে দোষী সাব্যস্ত।

অভিযোগপত্রে বলা হয়, তারা এমন একটি জনতাকে উসকে দিয়েছিলেন, যারা আধাসামরিক বাহিনীর সদস্য শাব্বির আহমদকে প্রাণঘাতীভাবে আক্রমণ করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিচার বর্জন করা দুই কর্মী এবং তাদের আইনজীবীরা।

এক নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ করেন, বন্দরনগরী গওয়াদারের ওই সমাবেশে মাহরাং বেলুচ ‘অত্যন্ত উসকানিমূলক বক্তব্য’ দিয়েছিলেন। এর ফলে ৩০ থেকে ৪০ জন বিক্ষোভকারী লাঠি ও পাথর দিয়ে তার বাহিনীর একটি গাড়িতে হামলা চালায়।

ওই কর্মকর্তার দাবি, শাব্বির আহমদ সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পরে পিটিয়ে হত্যা করা হয় তাকে।

কোয়েটার একটি সন্ত্রাসবিরোধী আদালত রায়ে বলেছে, মাহরাং বেলুচ ও সিবঘাতুল্লাহ ‘বেলুচিস্তান ইউনিটি কমিটির অবৈধ সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন’ এবং ফেডারেল কনস্ট্যাবুলারির ওই সদস্য হত্যার ক্ষেত্রে তাদের ‘একই উদ্দেশ্য’ ছিল।

আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি নিহত শাব্বির আহমদের উত্তরাধিকারীদের ২ লাখ পাকিস্তানি রুপি জরিমানা হিসেবে পরিশোধের নির্দেশ দেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগে ইতোমধ্যে দুই বছর ধরে কারাগারে রয়েছেন মাহরাং বেলুচ ও সিবঘাতুল্লাহ।

এদিকে রায়ের দ্রুত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে পাকিস্তানের মানবাধিকার কমিশন।

সংস্থাটি বলেছে, মৌলিক অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্র এমন আচরণ করছে, যেন তারা উগ্রপন্থী। এর ফলে প্রশাসনিক ও বিচারিক সিদ্ধান্তগুলো একপেশে ও পক্ষপাতদুষ্ট হয়ে উঠেছে।

মাহরাংয়ের বোন ও আইনজীবী নাদিয়া বেলুচ এবং তাদের আইনজীবী দল দাবি করেছে, ন্যায়বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বিচারপ্রক্রিয়ায়।

তাদের অভিযোগ, একটি ‘অদৃশ্য আদালত’ এই রায় দিয়েছে এবং ভিডিও সংযোগের মাধ্যমে সাক্ষ্য দেওয়া প্রত্যক্ষদর্শীদের যথাযথভাবে জেরা করার সুযোগও পাননি প্রতিরক্ষা আইনজীবীরা।

সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও বিচারপ্রক্রিয়ার সমালোচনা করেছেন। তিনি এক বিবৃতিতে একে ‘ন্যায়বিচারের প্রহসন’ বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, ভিন্নমতকে অপরাধ হিসেবে দেখছে পাকিস্তান সরকার।

তবে বেলুচিস্তান সরকারের এক মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, প্রসিকিউশনের হাতে ‘অখণ্ডনীয় প্রমাণ’ ছিল এবং মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।

২০০৯ সালে তার বাবাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগের পর মাহরাং বেলুচ আন্দোলনে জড়ান। দুই বছর পর তার মরদেহ উদ্ধার করা হয়, যেখানে নির্যাতনের চিহ্ন ছিল বলে দাবি করা হয়।

২০২৩ সালের শেষ দিকে তিনি শত শত নারীকে নিয়ে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার পদযাত্রা করে ইসলামাবাদে যান। তাদের দাবি ছিল, নিখোঁজ স্বজনদের বিষয়ে বিচার নিশ্চিত করা।

মাহরাংয়ের সংগঠন বিওয়াইসি বেলুচিস্তানে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে প্রচার চালায়। দীর্ঘদিন ধরে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনের কারণে অঞ্চলটি অস্থির।

পাকিস্তান সরকার বিওয়াইসির বিরুদ্ধে বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ তুললেও তা অস্বীকার করে আসছে সংগঠনটি।

মাহরাং বেলুচবেলুচিস্তানপাকিস্তানগুম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’