Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

ইরান চুক্তির আশায় ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:২৫
ইরান চুক্তির আশায় ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে, তখন ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় স্টেট ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘দুই দেশ চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে।’

পাকিস্তান গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, চলতি বছরের এপ্রিল মাসে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারাও ইরান সফর করে আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

পাকিস্তান একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় দুই পক্ষের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে।

এদিকে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় রয়েছে।

তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এখনো কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে। ফলে দুই দেশ চুক্তির কাছাকাছি পৌঁছালেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ইরান চুক্তিপাকিস্তানযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প