Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে পাকিস্তান-শ্রীলঙ্কায়, উল্টো চিত্র ভারতে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২২:০১
বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে পাকিস্তান-শ্রীলঙ্কায়, উল্টো চিত্র ভারতে

গ্রাফিকস: আগামীর সময়

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের কাছে বাংলাদেশের ভাবমূর্তি তুলনামূলকভাবে ইতিবাচক। তবে ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব বেশ কম এবং গত দুই বছরে তা আরও কমেছে। একই সময়ে বাংলাদেশিদের মধ্যেও ভারত সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি কমেছে, বিপরীতে পাকিস্তানের প্রতি মনোভাব হয়েছে আরও উষ্ণ। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

জরিপে দক্ষিণ এশিয়ার এই চার দেশের মানুষের কাছে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তাদের মনোভাব জানতে চাওয়া হয়। জরিপ অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। শ্রীলঙ্কায় এই হার ৫৬ শতাংশ। অর্থাৎ, দুই দেশেরই অর্ধেকের বেশি মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন। তবে ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র ২৫ শতাংশ মানুষের।

গত দুই বছরের ব্যবধানেও এই অবস্থানে পরিবর্তন দেখা গেছে। ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে ভারতে তা ১০ শতাংশ কমেছে।

বাংলাদেশিদের নিজেদের মনোভাবেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ২০২৪ সালের তুলনায় ১৫ শতাংশ কমে এখন ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

১৬ আগস্ট ২০২৬

অন্যদিকে পাকিস্তানের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব বেড়েছে। ২০২৪ সালে ৪০ শতাংশ বাংলাদেশি পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখলেও এবার সেই হার বেড়ে ৫৪ শতাংশ হয়েছে। অর্থাৎ দুই বছরে পাকিস্তানের প্রতি ইতিবাচক মনোভাব বেড়েছে ১৪ শতাংশ।

আঞ্চলিক নিরাপত্তা-ভাবনাতেও বাংলাদেশের অবস্থান আলাদা করে উঠে এসেছে। বাংলাদেশ ও পাকিস্তানের মানুষ নিজেদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ভারতকে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন। বিপরীতে, শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মনে করেন।

জরিপে দক্ষিণ এশিয়ার চার দেশের মধ্যে শ্রীলঙ্কার প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাবও পাওয়া গেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের প্রায় অর্ধেক মানুষ শ্রীলঙ্কাকে ইতিবাচকভাবে দেখেন।

সামগ্রিকভাবে ১৩ আগস্ট প্রকাশিত জরিপের ফল বলছে, গত দুই বছরে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার জনমতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে—পাকিস্তান ও শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচকতা বেড়েছে বা উচ্চ অবস্থানে রয়েছে, বিপরীতে ভারতে তা কমেছে। একই সময়ে বাংলাদেশিদের মধ্যেও ভারতের প্রতি ইতিবাচকতা কমে পাকিস্তানের প্রতি ইতিবাচকতা বেড়েছে।



পিউ রিসার্চ সেন্টারবাংলাদেশের ভাবমূর্তিপাকিস্তানশ্রীলঙ্কাভারত
    শেয়ার করুন:
    Advertisement
    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    ১৬ আগস্ট ২০২৬, ০২:৩২

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    তিন মাসে ৭১ যৌন হয়রানি নালিশ স্কুলছাত্রীদের

    তিন মাসে ৭১ যৌন হয়রানি নালিশ স্কুলছাত্রীদের

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:২০

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    খুবি থেকে সুদূর চীনে

    খুবি থেকে সুদূর চীনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৬

    advertiseadvertise