Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এবার নাগরিকত্বের নিয়ম কঠোর করছে সুইডেন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫
এবার নাগরিকত্বের নিয়ম কঠোর করছে সুইডেন

সংগৃহীত ছবি

সুইডেন নাগরিকত্বের নিয়ম কঠোর করতে যাচ্ছে বলে সোমবার কেন্দ্র-ডানপন্থী সরকার জানিয়েছে। এর আওতায় আবেদনকারীদের আবেদন করার আগে অপেক্ষার সময় বাড়িয়ে আট বছর করা হবে, ন্যূনতম আয়ের একটি সীমা নির্ধারণ করা হবে এবং সুইডিশ সমাজ সম্পর্কে তাদের জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে।

২০১৫ সালের পর থেকে ধারাবাহিক সরকারগুলো অভিবাসননীতি কঠোর করে আসছে। ওই বছর প্রায় এক লাখ ৬০ হাজার আশ্রয়প্রার্থী সুইডেনে আশ্রয় চেয়েছিলেন।

তবে সংখ্যালঘু জোট সরকারটি মনে করছে, অভিবাসনের বিষয়ে আরো কঠোর অবস্থান নিলে সেপ্টেম্বরের সংসদীয় নির্বাচনে তা ভোটারদের কাছে জনপ্রিয় হবে।
অভিবাসনমন্ত্রী ইয়োহান ফোরসেল সাংবাদিকদের বলেন, ‘এই শর্তগুলো বর্তমান অবস্থার তুলনায় অনেক বেশি কঠোর, কারণ বর্তমানে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কার্যত কোনো শর্তই নেই।’

সরকার জানিয়েছে, সুইডিশ নাগরিকত্বের জন্য আবেদনকারীদের দেশটিতে আট বছর বসবাস করতে হবে, যা বর্তমানে পাঁচ বছর। পাশাপাশি তাদের মাসিক আয় ২০ হাজার সুইডিশ ক্রোনারের বেশি হতে হবে এবং ভাষা ও সংস্কৃতি বিষয়ক একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ফোরসেল বলেন, ‘আপনি যদি নাগরিক হতে চান, তবে সুইডেন রাজতন্ত্র না প্রজাতন্ত্র—এটা জানা যুক্তিসংগত বলেই মনে হয়।’

সুইডেন বা বিদেশে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে, তাদের আবেদন করার আগে আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়, কেউ যদি চার বছরের কারাদণ্ড ভোগ করে থাকেন, তবে নাগরিকত্বের জন্য আবেদন করতে তাকে ১৫ বছর অপেক্ষা করতে হবে।

সংখ্যালঘু জোট সরকারকে সমর্থন দেওয়া অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটস দলটি বলছে, তাদের মতে কয়েক দশকের ব্যর্থ অভিবাসন নীতির কারণেই দেশে গ্যাংভিত্তিক অপরাধের ঢেউ ছড়িয়ে পড়েছে।

নতুন নিয়মগুলো ৬ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে সরকার জানিয়েছিল, তারা আশ্রয়প্রার্থীদের জন্যও নিয়ম কঠোর করবে।

সুইডেননাগরিকত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার