Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

পুতিনের কার্যক্রম দেখছি, ক্ষতি সহ্য করা হবে না

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৮:১২
পুতিনের কার্যক্রম দেখছি, ক্ষতি সহ্য করা হবে না

ভ্লাদিমির পুতিন ও জন হিলি

উত্তর আটলান্টিক মহাসাগরে মস্কোর নজরদারি সাবমেরিনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, এক মাসের বেশি সময় ধরে এসব সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ করছিল যুক্তরাজ্য ও তার মিত্ররা। পরে সেগুলো এলাকা ত্যাগ করে।

‘সাম্প্রতিক সপ্তাহগুলোয় নরওয়েসহ মিত্রদের সঙ্গে নিয়ে উত্তরের আটলান্টিক এলাকায় ‘রাশিয়ার বাড়তি তৎপরতার’ জবাব দিয়েছে যুক্তরাজ্য’, ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি।

‘আমরা আমাদের কেবল ও পাইপলাইনের ওপর আপনার কার্যক্রম দেখছি। এগুলোর কোনো ক্ষতি সহ্য করা হবে না এবং এর পরিণতি হবে গুরুতর’, পুতিনকে সতর্ক করেন প্রতিরক্ষামন্ত্রী।

ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, একটি রয়্যাল নেভি যুদ্ধজাহাজ ও সামুদ্রিক টহল বিমান তিনটি রুশ সাবমেরিনকে নজরদারিতে রাখে। এর মধ্যে একটি আকুলা শ্রেণির আক্রমণ সাবমেরিন এবং গভীর সমুদ্র গবেষণায় ব্যবহৃত দুটি বিশেষ সাবমেরিন ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব সাবমেরিন গুরুত্বপূর্ণ সমুদ্রতল অবকাঠামো যেমন যোগাযোগ কেবল ও জ্বালানি পাইপলাইন পর্যবেক্ষণের চেষ্টা করছিল।

জন হিলি মন্তব্য করেন, ‘মস্কোকে জানাতেই এ অভিযানের খবর প্রকাশ করা হয়েছে। তাদের চলাচল গোপন ছিল না এবং তাদের গোপন অভিযানের চেষ্টা উন্মোচিত হয়েছে।’

সাবমেরিনগুলো উত্তর দিকে সরে গেলেও কোনো অবকাঠামোয় ক্ষতির প্রমাণ ছিল না উল্লেখ করেন তিনি। একইসঙ্গে অভিযানটি ঠিক কোথায় হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান প্রতিরক্ষামন্ত্রী।

অভিযানটি ‘যুক্তরাজ্যের জলসীমার বাইরে’ হয়েছে দাবি করে তিনি মধ্যপ্রাচ্য সংকটের দিকে ইঙ্গিত দেন। জানান, বিশ্বের মনোযোগ মধ্যপ্রাচ্য সংকটের দিকে। এমন সময় প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দিলো যুক্তরাজ্য।

মধ্যপ্রাচ্য সংকটযুক্তরাজ্য-রাশিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise