রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে একটি বিল পাস করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন চার মার্কিন সিনেটর। শিগগিরই আইনটির বিস্তারিত প্রকাশ করা হবে। ওয়াশিংটনে এক যৌথ বিবৃতিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল, লিন্ডসে গ্রাহাম, জিন শাহীন এবং রজার উইকার এই অগ্রগতির কথা নিশ্চিত করেছেন।বিবৃতিতে সিনেটররা উল্লেখ করেন, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রাখায় মস্কোর ওপর চাপ বাড়াতে আইনসভা ও নির্বাহী বিভাগের একসঙ্গে কাজ করা এখন সময়ের দাবি। এতে রাশিয়ার তেল ও গ্যাস কি...