Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ছে সাগরে সাগরে

  • ১৩ দিন পর ইরানে হামলা বন্ধ
  • ট্রাম্প কূটনৈতিক সমাধানে বেশি আগ্রহী
  • মধ্যপ্রাচ্যে হামলার খবর পাওয়া যায়নি
  • কাস্পিয়ান সাগরে জাহাজে হামলায় নাবিক নিহত
  • জাহাজে হামলায় ইউক্রেনকে দায়ী করেছে তেহরান
  • সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা
  • হুথি নিয়ন্ত্রিত প্রদেশে সৌদি জোটের হামলা
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০
ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ছে সাগরে সাগরে

লোহিত সাগরে মালবাহী একটি কন্টেইনার জাহাজ দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র টানা ১৩ দিন পর হামলা বন্ধ রাখলেও ইরান যুদ্ধকে ঘিরে সংঘাত নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। লোহিত সাগরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা এবং কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এ হামলার জন্য ইউক্রেনকে ইরানের দায়ী করার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ আগের মতোই বহাল রয়েছে। তবে টানা ১৩ রাতের বিমান হামলা হঠাৎ কেন বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সময়ে ইরানও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নতুন কোনো হামলার খবর দেয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ট্রাম্প কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেন। তবে আলোচনায় না এলে কী পরিণতি হতে পারে, সেটিও ইরানকে দেখিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সংঘাত আরও বিস্তৃত হওয়া, সামরিক অস্ত্রের মজুদ কমে যাওয়া, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাবের আশঙ্কায় আপাতত ইরানের বিরুদ্ধে হামলা বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প।

এদিকে সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্স যাচাই করা ভিডিওতে জিজানের আরামকো শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ শোধনাগারে প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

এশিয়াভিত্তিক দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, জিজানে জ্বালানি ও তেল সংরক্ষণাগারের কিছু ক্ষয়ক্ষতির তথ্য তারা পেয়েছে। তবে এ বিষয়ে আরামকো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ইয়ানবুতেও তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে ইয়ানবু এখন সৌদি তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান।

এদিকে ইয়েমেনে সৌদি সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকার মারিব ও আল জাওফ প্রদেশে হুথিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। উভয় পক্ষই নতুন করে সেনা মোতায়েন করছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

২০২২ সালের যুদ্ধবিরতির পর যে গৃহযুদ্ধ অনেকটা স্থবির ছিল, তা আবারও জ্বলে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। গত সপ্তাহে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে এবং তাদের নেতা আবদুল মালিক আল হুথি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের সব তেল স্থাপনাই হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

সূত্র- রয়টার্স

আমেরিকা-ইরান যুদ্ধলোহিত সাগরকাস্পিয়ান সাগরে জাহাজে হামলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫০

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    ২৬ জুলাই ২০২৬, ০৬:০০

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৭

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৯

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ২৬ জুলাই ২০২৬, ০১:২২

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ২৬ জুলাই ২০২৬, ০৮:১১

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    ২৬ জুলাই ২০২৬, ০১:৩১

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ২৬ জুলাই ২০২৬, ১০:৫০

    দরকার ধারা ধরে রাখা

    দরকার ধারা ধরে রাখা

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    advertiseadvertise