Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জন হত্যার পক্ষে ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৫:৫৫
গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জন হত্যার পক্ষে ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। ফাইল ছবি /রয়টার্স

গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যার পক্ষে প্রকাশ্যে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।

সম্প্রতি সাবেক ইসরায়েলি জিম্মি রোম ব্রাসলাভস্কির পডকাস্টে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ্যে এলে তা ফিলিস্তিনি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতিক্রিয়া নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেছেন।

গাজায় হামলার মাত্রা কমে আসায় অসন্তোষ প্রকাশ করেন বেন গভির বলেছেন, গাজায় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো উচিত এবং প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিত।

একই সঙ্গে তাৎক্ষণিক হুমকি তৈরি না করলেও কিছু ফিলিস্তিনিকে বেঁচে থাকার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

গাজা নিয়ে বেন গভিরের এমন কঠোর অবস্থান নতুন নয়। এর আগেও তার এবং ইসরায়েলি সরকারের অন্য কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

এসব বক্তব্যের কিছু অংশ গাজায় গণহত্যার প্রমাণ হিসেবে আন্তর্জাতিক বিচার আদালতের কার্যক্রমে উপস্থাপন করা হয়েছে। তবে ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

বেন গভির সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেন না। তবে দেশটির কারাগার ব্যবস্থা ও জাতীয় পুলিশ বাহিনী তার দায়িত্বের অধীনে।

গাজা ও পশ্চিম তীরের হাজারো ফিলিস্তিনি বন্দিও ইসরায়েলের কারাগারে রয়েছেন। ফিলিস্তিনি বন্দিদের খাবার কমিয়ে দেওয়ার বিষয়েও তিনি আগে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতির পর এসব হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হামাসের যোদ্ধারা।

এছাড়া বেন গাভির পুরো গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখেন এবং সেখানে ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের পক্ষে কথা বলেছেন। ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলি সেনা ও বসতি সরিয়ে নেওয়ার পর ভেঙে দেওয়া গুশ কাটিফের ইহুদি বসতিগুলো পুনর্গঠনেরও পক্ষেও জোর দাবি জানিয়েছেন তিনি।

সূত্র : এনডিটিভি 

গাজাইসরায়েলইতামার বেন গাভির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!