Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি মুদ্রায়!

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২২:১৯
হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি মুদ্রায়!

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন এক অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে টোল দিতে হবে ইরানি মুদ্রা রিয়ালে। এ প্রস্তাব দিয়েছে দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশন।

শুক্রবার (১০ এপ্রিল) ইরানের মুম্বাই কনস্যুলেট জেনারেলের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের বরাতে এ খবর জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা।

আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়াতে এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ শক্তিশালী করতেই এ উদ্যোগ।

বিশেষজ্ঞদের মতে, এ প্রস্তাবের মূল লক্ষ্য বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নিষেধাজ্ঞার মধ্যে ডলার নির্ভরতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইরান। একই সঙ্গে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে বিকল্প আর্থিক ব্যবস্থার দিকেও এগোচ্ছে দেশটি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করে এবং কিছু ক্ষেত্রে টোল আরোপ করে ইরান। সে সময় কিছু বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ শুল্ক আদায় করা হয়েছিল বলে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।

বিশ্বের অন্যতম প্রাচীন এবং শীর্ষস্থানীয় সামুদ্রিক সংবাদ ও তথ্য সরবরাহকারী মাধ্যম লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, গত ২৫ মার্চের মধ্যে অন্তত দুটি বড় জাহাজ ডলারের পরিবর্তে পাওনা পরিশোধ করেছে ইউয়ানে।

অনেকেই মনে করেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্য হয়ে লেনদেন করতে হবে ইরানি মুদ্রায়। এতে একদিকে যেমন ইরানের অর্থনৈতিক নিয়ন্ত্রণ বাড়বে, অন্যদিকে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় নির্ভরতা কমবে ডলারের।

বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ জ্বালানি তেল পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। ফলে এখানে যেকোনো নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলে। ইরানের এ নতুন প্রস্তাব কার্যকর হলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতিতে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

ইরানযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা