Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ডিজিটাল ভবিষ্যৎ বিনির্মাণে আইটিইউ সম্মেলনের বিশেষ সংলাপে কাতারের অঙ্গিকার

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৯
শেয়ার করুন:
ডিজিটাল ভবিষ্যৎ বিনির্মাণে আইটিইউ সম্মেলনের বিশেষ সংলাপে কাতারের অঙ্গিকার

ডিজিটাল ভবিষ্যৎ বিনির্মাণে কাতারের দোহায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্লেনিপোটেনশিয়ারি কনফারেন্স ২০২৬ (পিপি-২৬) এর সাইডলাইনে একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আইটিইউ প্লিউনিপোটেনশিয়ারি কনফারেন্স ২০২৬ -এর সাইডলাইনে সংলাপটি ১৮ নভেম্বর ২০২৬ কাতারের দোহায় অনুষ্ঠিত হয়।

অধিবেশনটি কোরিয়া প্রজাতন্ত্রের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অংশগ্রহণে এবং কাতারের যোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও পরিবার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করা হয়।

এর আগে গত ৯ নভেম্বর দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি) আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্লেনিপোটেনশিয়ারি কনফারেন্স ২০২৬ (পিপি-২৬) শুরু হয়েছে। জাতিসংঘের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক এই বিশেষায়িত সংস্থার সর্বোচ্চ নীতি-নির্ধারণী সম্মেলনটি ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

উচ্চ-পর্যায়ের ওই সংলাপে কাতার ডিজিটাল প্রযুক্তি সহজলভ্য করার উদ্যোগের কথা জানিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ উদীয়মান প্রযুক্তি থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে উপকৃত হতে পারে, তা নিশ্চিত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ডিজাইনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক করা যায় এমন ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ করা হবে যা কাউকে পেছনে ফেলা যাবে না।

এই সংলাপে নীতি নির্ধারণ এবং ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে শুরু থেকেই সহজলভ্যতার প্রয়োজনীয়তা গুলোকে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে ও ডিজিটাল অর্থনীতিতে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।

এই আলোচনাগুলো কাতারে অনুষ্ঠিতব্য গ্লোবাল ডিসেবিলিটি সামিট ২০২৮-এর আগে অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি গবেষণা প্রতিবেদনে তুলে ধরার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

অধিবেশনে তরুণ অংশগ্রহণকারীদের পাশাপাশি সরকার, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

এটি যৌথভাবে সঞ্চালনা করেন আইটিইউ জেন্ডার অ্যান্ড ইয়ুথ অফিসের প্রধান সিলভিয়া পোল এবং সিআরএ-তে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র প্রযুক্তি উপদেষ্টা আবদুল্লাহ আল-জাসমি।

উদ্বোধনী বক্তব্য দেন মাদা অ্যাসিস্টিভ টেকনোলজি সেন্টারের নীতি, উপদেষ্টা সহায়তা ও সক্ষমতা উন্নয়ন বিভাগের পরিচালক আমনা মোহাম্মদ আল-মুতাওয়া এবং কোরিয়া ইনফরমেশন সোসাইটি ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সিনিয়র আইন উপদেষ্টা মিনা সিওনমিন জুন।

এই সংলাপে অংশগ্রহণকারী আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন আফ্রিকান টেলিকমিউনিকেশনস ইউনিয়নের নবনির্বাচিত মহাসচিব ইঞ্জিনিয়ার কেজিয়া মাওয়ালে, ইনোভেশন সায়েন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কানাডার আইন বিশ্লেষক এলেন টেলর, যুক্তরাজ্যের অফিস অফ কমিউনিকেশনসের আন্তর্জাতিক নীতি ব্যবস্থাপক টেডি উডহাউস এবং জর্ডানের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা হাদিল সারাইরাহ।

আলোচনায় নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, ডিজিটাল পরিষেবার প্রতিবন্ধকতা দূরীকরণ এবং জাতীয় ডিজিটাল রূপান্তরের কৌশলে সহজলভ্যতার নীতিসমূহকে একীভূত করার ওপর আলোকপাত করা হয়।

অংশগ্রহণকারীরা আরও আলোচনা করেন যে, কীভাবে এআই, সহায়ক প্রযুক্তি এবং অন্যান্য উদীয়মান উদ্ভাবন সহজলভ্যতাকে আরও উন্নত করতে পারে। একই সাথে প্রযুক্তিগত উন্নয়ন যাতে বর্জনের নতুন রূপ তৈরি না করে, তা প্রতিরোধের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

সিআরএ-এর জনসংযোগ ও যোগাযোগ ব্যবস্থাপক প্রকৌশলী হুসাইন আবদুল্লাহ সালাত বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিগতভাবে উন্নত সমাজ গড়া -কাতারের ভাবনায় ডিজিটাল প্রবেশাধিকারই মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।

"আরও অন্তর্ভুক্তিমূলক একটি ডিজিটাল ভবিষ্যৎ গড়ার জন্য সকলের জন্য ডিজিটাল সহজলভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া অপরিহার্য। যা প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের সকল সদস্যকে ডিজিটাল রূপান্তরের সুযোগ থেকে উপকৃত হতে সক্ষম করবে,” তিনি বলেন।

তিনি জোর দিয়ে বলেন যে, কাতার জাতীয় ভিশন ২০৩০-এর সঙ্গে সঙ্গতি রেখে, সিআরএ বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে সক্ষম নিয়ন্ত্রক কাঠামো এবং প্রযুক্তিগত মানদণ্ডের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, ডিজিটাল রূপান্তরের সাফল্য শুধু প্রযুক্তিগত অগ্রগতির দ্বারাই পরিমাপ করা হয় না। বরং প্রত্যেকে কতটা প্রযুক্তি ব্যবহার করতে ও তা থেকে উপকৃত হতে পারে, তার দ্বারাও পরিমাপ করা হয়।

এমএসডিএফ-এর আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক শেখা আয়েশা বিনতে মুবারক আল থানি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা বৃদ্ধি এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহজলভ্য ডিজিটাল পরিষেবার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, জ্ঞান বিনিময় সহজতর করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এমন ডিজিটাল পরিষেবা গড়ে তুলতে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

কাতারআইটিইউ সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’