মধ্যপ্রাচ্যে আটকে আছে অন্তত ৪৩ কন্টেইনার জাহাজ
অনলাইন ডেস্ক

ছবি: রয়টার্স
বিশ্বের ১০টি বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানির অন্তত ৪৩টি কন্টেইনার জাহাজ আটকে আছে মধ্যপ্রাচ্যের উপসাগরে। সামুদ্রিক সংবাদ ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট জানিয়েছে এ তথ্য।
লয়েডস লিস্ট জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে শীর্ষস্থানীয় শিপিং কোম্পানিগুলো সংস্থাগুলো এই অঞ্চলে তাদের পরিষেবা স্থগিত করেছে। এর ফলে ‘বিশ্ব বাণিজ্য বিলম্বিত হচ্ছে, ক্রমেই বাড়ছে ব্যয়’, বলছে প্রতিষ্ঠানটি।
লয়েডস লিস্ট আরও জানায়, সিএমএ সিজিএম, কসকো, হ্যাপাগ-লয়েড এবং এমএসসির জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়া গেছে। তবে এমএসসির দুটি জাহাজ জব্দ করেছে ইরান।


