আগামীর সময়

আলী লারিজানিকে হত্যার ঘটনায় নিন্দা রাশিয়ার

আলী লারিজানিকে হত্যার ঘটনায় নিন্দা রাশিয়ার

সংগৃহীত ছবি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বুধবার সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, ‘সার্বভৌম ও স্বাধীন ইরানের নেতৃত্বের ক্ষতি  করার লক্ষ্যে পরিচালিত যেকোনো পদক্ষেপ, বিশেষ করে এই হত্যাকাণ্ডের (নিরাপত্তা প্রধান লারিজানির) আমরা কঠোর নিন্দা জানাই।’

গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। ওই দিন পৃথক আরেকটি হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়। ইরান এসব হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার গত জানুয়ারিতে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো যখন ইরানের দিকে রওনা হচ্ছিল, তখন গত জানুয়ারিতে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন লারিজানি।

সূত্র: আলজাজিরা

    শেয়ার করুন: