Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজার ৭০ শতাংশ এলাকা দখলের নির্দেশ নেতানিয়াহুর!

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:৩৯
গাজার ৭০ শতাংশ এলাকা দখলের নির্দেশ নেতানিয়াহুর!

সংগৃহীত ছবি

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে তিনি বলেছেন, সেনাবাহিনীকে ধাপে ধাপে আরও এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার চ্যানেল ১২-এ প্রচারিত ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, এই মুহূর্তে আমরা গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণে আছি। আমার নির্দেশ হলো এটিকে ৭০ শতাংশে নিয়ে যাওয়া।

বক্তব্যের সময় উপস্থিত একজন পুরো গাজা উপত্যকা দখলের আহ্বান জানালে নেতানিয়াহু জানান, তারা ধাপে ধাপে এগোচ্ছেন। তবে তিনি পুরো গাজা দখলের সম্ভাবনাও নাকচ করেননি।

এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে যে মানচিত্র সরবরাহ করেছিল, তাতে দেখা যায়, তারা পূর্বনির্ধারিত সীমারেখার বাইরে আরও অতিরিক্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যায়, যা আগে ছিল প্রায় ৫৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, নতুন নির্দেশনা বাস্তবায়িত হলে গাজার অধিকাংশ বাসিন্দা আরও সংকুচিত এলাকায় আশ্রয় নিতে বাধ্য হবেন। বর্তমানে ইসরায়েলি নিয়ন্ত্রণ ও সামরিক নিষেধাজ্ঞার কারণে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত বা নিষিদ্ধ।

এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলো অস্থায়ী তাঁবু, স্কুল ভবন ও ক্ষতিগ্রস্ত স্থাপনায় গাদাগাদি করে বসবাস করছে। বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশন ব্যবস্থার ভাঙন এবং চিকিৎসাসেবার অভাবে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির বিভিন্ন উদ্যোগ থাকলেও গাজার বিভিন্ন এলাকায় এখনো বিমান হামলা, গোলাবর্ষণ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ আরও বাড়ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধ এখনো চলমান। দীর্ঘ এই সংঘাতে গাজায় ব্যাপক প্রাণহানি, অবকাঠামো ধ্বংস এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। পর্যবেক্ষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গাজায় সামরিক অভিযানও নতুন মাত্রা পাচ্ছে।

নেতানিয়াহুগাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে