Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজে দুটি বাণিজ্যিক জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

মিডল ইস্ট মনিটর
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২০:২৯
হরমুজে দুটি বাণিজ্যিক জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

দুটি জাহাজই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়লেও কোনো প্রাণহানির খবর নেই- রয়টার্স

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সোমবার গভীর রাতে দুটি বাণিজ্যিক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এ হামলার জেরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ওমান উপকূলের লিমাহর প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর তারা পেয়েছে।

সংস্থাটি এক সতর্কবার্তায় জানায়, ‘দক্ষিণমুখী একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, এতে জাহাজটিতে আগুন ধরে যায়।’

ইউকেএমটিও জানায়, ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক যেকোনো কার্যক্রমের তথ্য জানাতে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, দ্বিতীয় একটি বাণিজ্যিক জাহাজেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দুটি জাহাজই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়লেও কোনো প্রাণহানির খবর নেই।

জাহাজ দুটির পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ব্লুমবার্গ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কাতারের মালিকানাধীন এলএনজি বহনকারী জাহাজ আল রেকাইয়াত মঙ্গলবার ভোরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক্সে দেওয়া এক পোস্টে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানের রুট ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি কাতারি তেলবাহী জাহাজকে বারবার সতর্ক করার পর লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ হামলার সময় হরমুজ প্রণালিতে ওমান উপকূলঘেঁষা যুক্তরাষ্ট্র-সুরক্ষিত করিডর দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল।

ব্লুমবার্গ জানায়, রবিবার ওই রুট দিয়ে অন্তত ছয়টি তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করেছে। কিছু জাহাজ ডিজিটাল নজরদারি এড়াতে সাময়িকভাবে তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিল এবং প্রণালি অতিক্রমের পর আবার তা চালু করে।

পশ্চিমা নৌ কর্তৃপক্ষ এখনো হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকিকে ‘উল্লেখযোগ্য’ হিসেবে মূল্যায়ন করছে। তাদের মতে, জলপথটির মধ্যবর্তী অংশে এখনো মাইন থাকার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। উপসাগরীয় দেশগুলোর উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই জলপথ দিয়েই বিশ্ববাজারে রপ্তানি হয়।

হরমুজজাহাজে হামলাইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    advertiseadvertise