Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজের পর ‘বাব এল-মান্দেব’, বিশ্ব অর্থনীতি বড় গাড্ডায়

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯
হরমুজের পর ‘বাব এল-মান্দেব’, বিশ্ব অর্থনীতি বড় গাড্ডায়

ইয়েমেনের উপকূল থেকে বাব আল-মান্দাব প্রণালি। ছবি : রয়টার্স

ইয়েমেন ও জিবুতির মধ্য দিয়ে লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত সরু জলপথ বাব এল-মান্দেব। প্রণালিটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সম্প্রতি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। এতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ এই প্রণালির গুরুত্ব আরও বেড়েছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে কাছের হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে।

গত ৪৮ ঘণ্টায় বাব এল-মান্দেবের ওপর হুতিদের নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা বন্দরনগরী মোখা দখল করেছে।

ইয়েমেন সরকারের সূত্রের বরাতে জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপও দখলে নিয়েছে তারা। দ্বীপটি এই গুরুত্বপূর্ণ নৌপথের মাঝখানে অবস্থিত।

এ পরিস্থিতি বৈশ্বিক তেল সরবরাহ ও জাহাজ চলাচলের ব্যয় নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব কোটি কোটি ব্যারেল তেল রপ্তানিতে বাব এল-মান্দেব ব্যবহার করেছে।

এই প্রণালি ব্যবহার করা না গেলে অঞ্চলটি থেকে কম তেল সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে জাহাজগুলোকে দীর্ঘতর পথে চলতে হবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।

এ বিষয়ে সংবাদমাধ্যম সিএনএনকে এনার্জি অ্যাসপেক্টসের সহপ্রতিষ্ঠাতা রিচার্ড ব্রোঞ্জ বলেছেন, ‘হরমুজের বর্তমান পরস্থিতিতে বাব এল-মান্দেব একটি লাইফলাইন ছিল। এই লাইফলাইন হারানো তেলবাজারের জন্য একটি ভয়াবহ সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কতটা অস্থিতিশীল তারও ইঙ্গিত।’

তেল পরিবহন ব্যাপক কমেছে

যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। এটি ছিল বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব ইস্ট টু ওয়েস্ট পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেল পরিবহন শুরু করে। এরপর লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে তেল রপ্তানি করা হয়।

সর্বোচ্চ পর্যায়ে ইয়ানবু থেকে প্রতিদিন প্রায় ৪৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ লাখ ব্যারেল বাব এল-মান্দেব দিয়ে বের হতো বলে জানান ব্রোঞ্জ।

তবে হুতিদের হুমকির কারণে আগস্টে বাব এল-মান্দেব দিয়ে সৌদি অপরিশোধিত তেলের প্রবাহ কমে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেলে নেমে আসে। বর্তমানে তা আরও কমেছে।

প্রণালিটি এড়িয়ে যেতে অনেক তেলবাহী জাহাজকে এশিয়ায় পৌঁছাতে দীর্ঘ ও ঘুরপথে যেতে হচ্ছে। কিছু জাহাজ সুয়েজ খাল পেরিয়ে ভূমধ্যসাগরে যাচ্ছে। এরপর আফ্রিকার পশ্চিম উপকূল ধরে মহাদেশটির দক্ষিণ প্রান্ত ঘুরে ভারত মহাসাগরে প্রবেশ করছে।

এই বিকল্প পথে যেতে প্রায় এক মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এতে পণ্য পরিবহনের খরচও বাড়ছে।

এ প্রসঙ্গে ব্রোঞ্জ বলেছেন, আমরা দেখেছি এশিয়ার অনেক শোধনাগার বিকল্প খুঁজতে গিয়ে অন্য অঞ্চল থেকে তেলের কার্গো কিনছে। ফলে সেখানে তেলের কার্গোর দাম বাড়ছে। তেলের দাম এত দ্রুত বাড়ার এটিই বড় কারণ।

বাব এল-মান্দেবের কৌশলগত এলাকাগুলো হুতিদের দখলে যাওয়ার খবর বৃহস্পতিবার তেলের দাম বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই উভয়ের দাম ৭ শতাংশের বেশি বেড়ে যথাক্রমে ব্যারেলপ্রতি ১০৮ ও ১০৩ ডলারে পৌঁছে। মে মাসের পর এটিই ছিল তাদের সর্বোচ্চ দাম।

কেপলারের জ্যেষ্ঠ ক্রুড বিশ্লেষক জোহানেস রাউবাল বলেছেন, ‘লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন, সৌদি আরবের তেল উৎপাদন কমানো এবং রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।’

তিনি বলেছেন, ‘দ্রুত কোনো সমাধানের সম্ভাবনা না থাকায় এবং এসব বিঘ্ন অব্যাহত থাকায় শোধনাগারগুলো অতিরিক্ত অপরিশোধিত তেল সংগ্রহে বাধ্য হচ্ছে। এতে অপরিশোধিত তেলের দাম বাড়ছে।’

প্রতিটি জাহাজই সম্ভাব্য লক্ষ্য

লোহিত সাগরের নৌপথ এড়িয়ে চলার অভিজ্ঞতা রয়েছে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর। ২০২৩ সালের শেষ দিকে গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিশোধ হিসেবে বাব এল-মান্দেব দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে হুতিরা।

এসব হামলার কারণে জাহাজ কোম্পানিগুলোকে দীর্ঘতর পথে চলতে হয়। এতে যাত্রায় কয়েক সপ্তাহ অতিরিক্ত সময় লাগে এবং জ্বালানি, বীমা ও নাবিকদের বেতন বাবদ ব্যয় বাড়ে।

ফ্রেইট ডেটা প্রতিষ্ঠান জেনেটার প্রধান বিশ্লেষক পিটার স্যান্ডের হিসাবে বাব এল-মান্দেব দিয়ে জাহাজ চলাচল ৬০ থেকে ৭০ শতাংশ কমেছে। সাম্প্রতিক সময়ের সংঘাত বেড়ে যাওয়ার পর গত কয়েক দিনে জাহাজ চলাচল আরও ৪৬ শতাংশ কমেছে।

তবে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে মনে করেন না স্যান্ড। কারণ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর।

তবু তিনি মনে করেন, প্রতিটি জাহাজই সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

সূত্র : সিএনএন 

বাব আল মান্দাবহরমুজ প্রণালিহুতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে