Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইয়েমেনের বন্দর শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৪:৫২
ইয়েমেনের বন্দর শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ছবি: রয়টার্স

ইয়েমেনের রেড সি উপকূলের বন্দর শহর আল-মাখায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত সাতজন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন। এ হামলায় শহরের বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই হামলার একদিন পর সোমবার আবারও আল-মাখা এবং মারিবের আবাসিক এলাকায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনী।

স্থানীয় গণমাধ্যম এক্স অ্যাকাউন্টের প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-কেন্দ্রীয় প্রদেশ শাবওয়ায় হুতিদের ড্রোন হামলায় দুইজন সরকারি সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন।

জবাবে ইয়েমেনি বাহিনী পূর্ব আল-জাওফ প্রদেশ, উত্তর-পশ্চিম সাদা প্রদেশ এবং মারিবের আল-তিবাস এলাকায় হুতি বিদ্রোহী ও তাদের ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।

ইয়েমেনের গৃহযুদ্ধে পাল্টাপাল্টি হামলাগুলো চলমান বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এবং সংঘাতের উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রভাবে এই সংঘাত নতুন করে বারুদে আগুন দিয়েছে।

সর্বশেষ ২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করেছিল। এরপর ২০১৫ সালের মার্চে সৌদি-নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষে হস্তক্ষেপ করে।

এই দীর্ঘ সংঘাতে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। পরে পরিস্থিতি অচলাবস্থায় পড়ে এবং ২০২২ সালের এপ্রিলে যুদ্ধরত পক্ষগুলো যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা দেশজুড়ে বড় ধরনের লড়াই বন্ধ করে দেয়।

তবে গত ১৩ জুলাই সৌদি বাহিনী সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালালে সহিংসতা আবার শুরু হয়। এতে হুতিদের উচ্চপদস্থ প্রতিনিধিদল বহনকারী একটি ইরানি ফ্লাইট অবতরণ করতে পারেনি।

এর জবাবে হুতিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে আবহা বিমানবন্দরে হামলা চালায় এবং রেড সি-তে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করে। তারা সৌদি জাহাজ ও রাজ্যের তেল স্থাপনায়ও হামলা চালিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে আরও বিঘ্ন ঘটিয়েছে।

সৌদি-নেতৃত্বাধীন জোট এর জবাবে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদাহ এবং রেড সি-তে ইয়েমেনের বৃহত্তম দ্বীপ কামারানে হামলা চালিয়েছে। হুতিদের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করতে তারা সামনের লাইনে ইয়েমেনি সেনাদের শক্তিশালী করেছে।

সংযম রক্ষার আহ্বান জানিয়ে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রান্ডবার্গ বলেছেন, ‘ইয়েমেন আজ ২০২২ সালের এপ্রিলের জাতিসংঘ-মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর যে কোনো সময়ের তুলনায় পুনরায় বড় আকারের সংঘাতের ঝুঁকির মুখে রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘এই উত্তেজনা ২০২২ সালের যুদ্ধবিরতির অর্জনগুলোকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং দেশটিকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে টেনে নিয়ে যেতে পারে, যার ফলে এর জনগণের জন্য ভয়াবহ পরিণতি হতে পারে।’

সূত্র : আল জাজিরা

ইয়েমেনে হামলাহুতিবন্দর শহর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!