Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় ক্ষয়ক্ষতি কত, জানাল ইসরায়েল

agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪
ইরানের হামলায় ক্ষয়ক্ষতি কত, জানাল ইসরায়েল

ইরানের হামলায় ধসে পড়া কয়েকটি ভবন পরিদর্শন করছেন দুই ইসরায়েলি সেনা। ফাইল ছবি

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানী তেল আবিবের ১ হাজারের বেশি অ্যাপার্টমেন্ট আর মানুষের বাসযোগ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

শহরটির মেয়র রন হুলদাই ইসরায়েলি চ্যানেল ১২-এর কাছে স্বীকার করেছেন, ৪০ দিনের যুদ্ধে হয়েছে এ ক্ষয়ক্ষতি।

তিনি নিশ্চিত করেছেন, ভয়াবহ ইরানি হামলার কারণে শহরের ১,০০০-এরও বেশি অ্যাপার্টমেন্ট আর বাসযোগ্য নেই।

২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে দেয় জবাব। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগে তেল আবিব ছিল ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

৪০ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের দিকে ছুড়ে শত শত ক্ষেপণাস্ত্র। যার অধিকাংশ ছুড়া হয় তেল আবিবের মেট্রোপলিটন এলাকার দিকে।

যুদ্ধের প্রথম দিনে তেল আবিবের একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিহত এবং আহত হন কয়েক ডজন ইসরায়েলি। পরে ২৫ মার্চ ৪০ মিনিটের ব্যবধানে শহরটির দিকে চারটি পৃথক সফল ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

২৮ মার্চ তেল আবিবের একটি আবাসিক ভবনে ইরানের ক্লাস্টার বোমার আঘাতে নিহত হন এক ইসরায়েলি। ৩ এপ্রিল আইআরজিসি (ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী) 'ওয়েভ ৯১' নামে একটি ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিম তেল আবিবের সামরিক কেন্দ্র ও যুদ্ধ অবকাঠামোতে।

এর একদিন পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের আইডিএফের (ইসরায়েলি সামরিক বাহিনী) কিরিয়া সদরদপ্তরের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বড় একটি অংশ করেছে প্রতিহত।

এ যুদ্ধের সময় ইরানের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ২,৬০০ জনেরও বেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সৈন্য নিহত ও আরও ৯ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আইডিএফ নিশ্চিত করেছে, দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় নিহত হন ওই সেনা। আহত ৯ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং বাকি ৮ জনের অবস্থা মাঝারি। বাকি ৪ জন সামান্য আহত।

সংবাদ সংস্থা এএফপির তথ্যমতে, গত ছয় সপ্তাহে লেবাননে নিহত হয়েছেন অন্তত ১৫ জন ইসরায়েলি সৈন্য।

এদিকে, ইরানি কর্মকর্তাদের তথ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটিতে নিহত হয়েছেন অন্তত ৩ হাজার ৪৬৮ জন।

আর লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ২৩০০ বেসামরিক নাগরিক।

ইরান ইসরায়েল সংঘাততেল আবিব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!